পরিবারের দাবি, খোঁজাখুঁজি করতে করতে তারা কামারহাটির সাগর দত্ত হাসপাতালে পৌঁছালে, সেখানেই মেঝেতে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তারা। এরপরে তারা চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও, কোন চিকিৎসা করাহয়নি আবির হরি কে বলেই অভিযোগ পরিবারের। আর সেকারণেই পরবর্তীতে তার মৃত্যু হয়। বুধবার, ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: West Bengal Weather Update: টানা দু'দিনের নিম্নচাপের বৃষ্টিতে ছন্নছাড়া বীরভূম
আবির হরি-র মেয়ে অনিতা হরির দাবি, দিন কয়েক ধরেই বাবার শরীর খারাপ ছিল। শনিবার বাবা বেরিয়ে যায়, এরপর আর ফেরেনি। রবিবারও তারা এলাকায় ও পুরসভায় খোঁজাখুঁজি করে। কিন্তু কোন সন্ধান মেলেনি। পরিবার ওইদিন বিকেলে সূত্র মারফত খবর পায়, আবির হরি বিবস্ত্র অবস্থায় বেলঘড়িয়া স্টেশন দাঁড়িয়ে আছেন। তারা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পৌঁছলেও, তাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর পরিবারের তরফ থেকে বরাহনগর থানায় নিখোঁজ ডায়েরি করাহয়।
আরও পড়ুন: Siliguri News: অবৈধ নির্মাণ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়, প্রশাসনের তৎপরতায় বন্ধ
তারপরেই মঙ্গলবার তারা আবির হরির সন্ধান পান, কামারহাটির সাগর দত্ত হাসপাতালে। সেখানে কার্যত বিবস্ত্র অবস্থায় বিনা চিকিৎসায় পড়েছিল সে, এমনটাই জানান মেয়ে। পরিবারের পক্ষ থেকে চিকিৎসার কথা বললেও কোন কাজ হয়নি। এরপরই বিনা চিকিৎসায় পুরকর্মীর মৃত্যু হয় বলে অভিযোগ পুরকর্মীর মেয়ে অনিতার। অভিযোগের ভিত্তিতে, এই ঘটনার তদন্ত শুরু করেছে বরাহনগর থানার পুলিশ।
(রুদ্র নারায়ণ রায়)






