Bangla News: এই পুকুরে ডুব দিলেই নাকি মনের সব ইচ্ছা পূরণ হয়! স্নান করতে আসছেন দলে দলে সবাই, জানুন ঠিকানা
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: হাবড়ার বাণীপুরের ইতনা কলোনীর কামনা পুকুর ঘিরে তুমুল চাঞ্চল্য। ইচ্ছাপূরণের বিশ্বাসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাচ্ছেন মানুষ। কেউ চাকরি, কেউ সুস্থতা, আবার কেউ সন্তান লাভের আশায় ডুব দিচ্ছেন এই রহস্যময় পুকুরে। কেন এই বিশ্বাস? কী রহস্য লুকিয়ে আছে কামনা পুকুরের জলে—জানলে অবাক হবেন!
হাবড়া, রুদ্র নারায়ণ রায়: এ যেন ইচ্ছাপূরণের পুকুর। দূর-দূরান্ত থেকে মানুষ এসে ডুব দিচ্ছেন পুকুরের জলে। রাজ্যের নানা প্রান্ত থেকেই মানুষজন এসেছেন এই পুকুরে স্নান করতে। কেন জানলে রীতিমতো অবাক হবেন! ডুব দিলেই নাকি মেলে চাকরি, সুস্থ হয় শরীর, মেলে সন্তান, এই বিশ্বাস থেকেই হাবড়ার বাণীপুরের ইতনা কলোনীর কামনা পুকুরে স্নানে মানুষের ঢল। প্রায় কয়েক হাজার মানুষ ডুব দিচ্ছেন এই কামনা পুকুরে। দূর দূরান্ত থেকেও বহু মানুষ এসেছেন পুকুরের জলে স্নান করে নিজের মন বাসনা পূরণ করতে।
স্নান করতে আসা মানুষরা জানান, এই পুকুরে ডুব দিয়েই মনবাসনা পূর্ণ হয়। অসুস্থ শরীরও হয়েছে সুস্থ। বেকারত্ব কাটিয়ে মিলেছে চাকরি। লোকমুখে এই কামনা পূরণের কথা চাউর হতেই, দূর-দূরান্ত থেকে মানুষজন আসেন একবার এই পুকুরে ডুব দিতে। বিগত কয়েক বছর ধরে মনের ইচ্ছা নিয়ে মানুষজন এই কামনা পুকুরে ডুব দেন ভক্তি করে। সকাল থেকে এলাকাবাসীদের দেখা গেল এই পুকুরে স্নান করতে।
advertisement
আরও পড়ুনঃ এপ্রিলে শুধু ছুটি আর ছুটি…! লং উইকেন্ড কোন সপ্তাহে? রইল স্কুল, অফিস, ব্যাঙ্ক বন্ধের সম্পূর্ণ তালিকা
advertisement
আট থেকে আশি, সকলেই একবার ডুব দিচ্ছেন পুকুরের জলে। চলে বিশেষ পুজোপাঠ। মনের ইচ্ছা পূরণ হলে অনেকেই দেন ভান্ডারা। তাই ভোগ প্রসাদেরও আয়োজন রাখা হয় পুকুরের স্নান করা মানুষজনকে খাওয়াতে। কাঁসর-ডঙ্কা নিশান নিয়ে হরিনাম সংকীর্তন। তাই ইচ্ছাপূরণের পুকুরে মনের ইচ্ছা জানিয়ে স্নান করতে যেন গোটা এলাকায় ধরা পড়ছে উৎসবের মেজাজ।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Apr 02, 2026 8:36 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Bangla News: এই পুকুরে ডুব দিলেই নাকি মনের সব ইচ্ছা পূরণ হয়! স্নান করতে আসছেন দলে দলে সবাই, জানুন ঠিকানা








