West Bengal Weather Update: টানা দু'দিনের নিম্নচাপের বৃষ্টিতে ছন্নছাড়া বীরভূম
Last Updated:
West Bengal Weather Update: বীরভূমের কোথাও বাড়ি ভেঙে পড়ে, কোথাও আবার বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটে। আবার কোথাও কালভার্টের উপর দিয়ে জল বইতে শুরু করেছে নিম্নচাপের বৃষ্টির কারণে।
#বীরভূম: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপে প্রভাবে গত সপ্তাহের শনিবার থেকে বীরভূমে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি বাড়তে শুরু করে সোমবার থেকে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির ফলে নদী নালা জলপূর্ণ হতে শুরু করে। এর ফলেই বীরভূমের কোথাও বাড়ি ভেঙে পড়ে, কোথাও আবার বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটে। আবার কোথাও কালভার্টের উপর দিয়ে জল বইতে শুরু করে। দুদিনের টানা এই বৃষ্টিতে ছন্নছাড়া বীরভূমের একাংশ।
টানা বৃষ্টির সময় সিউড়ি দু'নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের গজালপুর গ্রামে ডাক্তার সরেন নামে এক ১৫ বছর বয়সী এক কিশোরের বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটে। অন্যদিকে বুধবার ভোররাতে দুবরাজপুরের চার নম্বর ওয়ার্ডে একটি প্রাচীন বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটে। যদিও এই ঘটনায় কেউ আহত হননি।
ওই বাড়ির বাকি ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলার কাজ শুরু করেছে দুবরাজপুর পৌরসভা।অন্যদিকে বৃষ্টির ফলে বিভিন্ন নদী-নালা জলাধারে জল বাড়ার কারণে ময়ূরাক্ষী তিলপাড়া ব্যারেজ থেকে মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ সাড়ে সাত হাজার কিউসেক জল ছাড়া হয়। এই জল ছাড়ার ফলে বেশ কিছু এলাকা প্লাবিত হতে দেখা যায়। বিশেষ করে মহম্মদ বাজার, সাঁইথিয়া এলাকার নিচু জায়গাগুলি।
advertisement
advertisement
আরও পড়ুন: Babar Azam: ক্রিকেট মাঠ থেকে পড়ুয়াদের বই! ক্লাস নাইনের প্রশ্নপত্রে বাবর আজম
মহম্মদ বাজারে থাকা গিরিপুরে যে কালভার্ট রয়েছে তার উপর দিয়ে মঙ্গলবার রাত থেকেই জল বইতে শুরু করে। প্রশাসনিকভাবে সেই রাস্তা দিয়ে যাতায়াত নিষিদ্ধ করা হলেও স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়েই তার উপর দিয়ে পারাপার করছেন। অন্যদিকে আবার ময়ূরাক্ষী নদীর মাঝে থাকা নরসিংহপুর সহ বেশ কিছু গ্রাম এখন বৃষ্টির কারণে একপ্রকার বিচ্ছিন্ন।
advertisement
আরও পড়ুন: Raj Yog In Zodiac Sign: রাজযোগে লাগামছাড়া টাকা পয়সা! বৃহস্পতি ও চাঁদ মীন রাশিতে, পুজোর আগেই বড় খেলা জাতক-জাতিকাদের জীবনে
সেখানে বরাম গ্রামে ময়ূরাক্ষী নদীর উপর থাকা অস্থায়ী বাসের সেতু ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে এলাকার ১৫ হাজারের বেশি মানুষ অসুবিধার সম্মুখীন।
Madhab Das
Location :
First Published :
Sep 14, 2022 3:52 PM IST








