Baguiati Under Flyover PlayGround: উপরে ফ্লাইওভার, নিচেই আধুনিক প্লে গ্রাউন্ড! বাগুইআটিতে খেলাধুলার বিশেষ ব্যবস্থা করলেন বিধায়ক অদিতি মুন্সি
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Pooja Basu
Last Updated:
এই প্লে গ্রাউন্ডে রয়েছে এসট্রো টাফ ঘাস, ক্রিকেট ফুটবল এর পাশাপাশি স্কেটিং থেকে ইয়োগা নানা ধরনের ক্রীড়া ও শরীর চর্চার সুযোগ। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই প্লেগ্রাউন্ড। সোশ্যাল মিডিয়াতেও হয়েছে ভাইরাল। সন্ধ্যে নামলেই তাই জমছে ভিড়
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: উপর দিয়ে যাচ্ছে গাড়ি, আর নিচেই চলছে ক্রিকেট ফুটবল সহ নানা ধরনের খেলা! বাগুইআটিতে ফ্লাইওভারের নিচে আধুনিক এই প্লেগ্রাউন্ড ইতি মধ্যেই নজর কেড়েছে শহরবাসীর
advertisement
2/6
বাগুইআটি জোড়া মন্দির এলাকায় ফ্লাইওভারের নিচে গড়ে উঠেছে এই অত্যাধুনিক মানের প্লেগ্রাউন্ড। ব্যস্ত শহুরে জীবনে যেখানে খেলার মাঠের অভাব ক্রমশ প্রকট হচ্ছে, সেখানে অব্যবহৃত জায়গাকে কাজে লাগিয়ে স্থানীয় বিধায়ক অদিতি মুন্সির এই উদ্যোগ ইতিমধ্যেই দৃষ্টি আকর্ষণ করেছে ক্রীড়া প্রেমী থেকে যুব সমাজের
advertisement
3/6
জানা গিয়েছে, প্লেগ্রাউন্ডটিতে ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবল সহ একাধিক খেলাধুলার সুবিধা রাখা হয়েছে। ফ্লাইওভারের উপর দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও নিচের এই পরিসরটি সম্পূর্ণ আলাদা এক ক্রীড়া ক্ষেত্র হিসেবে গড়ে তোলা হয়েছে
advertisement
4/6
বিশেষভাবে উল্লেখযোগ্য, সন্ধ্যা নামলেই পুরো মাঠ জুড়ে জ্বলে উঠছে আধুনিক আলো। ফলে রাতের অন্ধকারেও খেলাধুলা চালিয়ে যেতে পারছে এলাকার তরুণ প্রজন্ম। কর্মব্যস্ত দিনের পর অবসর সময় কাটানোর জন্য এটি এখন জনপ্রিয় কেন্দ্র হয়ে উঠছে
advertisement
5/6
স্থানীয়দের একাংশের মতে, এই ধরনের উদ্যোগ একদিকে যেমন খেলাধুলার সুযোগ বাড়াচ্ছে, তেমনই যুবসমাজকে ইতিবাচক ও সুস্থ জীবনযাপনের দিকেও উৎসাহিত করছে। নগরায়নের চাপে হারিয়ে যেতে বসা খেলার মাঠের বিকল্প হিসেবে বাগুইআটির এই উদ্যোগ ভবিষ্যতের জন্য একটি নতুন দৃষ্টান্ত তৈরি করল
advertisement
6/6
এই প্লে গ্রাউন্ডে রয়েছে এসট্রো টাফ ঘাস, ক্রিকেট ফুটবল এর পাশাপাশি স্কেটিং থেকে ইয়োগা নানা ধরনের ক্রীড়া ও শরীর চর্চার সুযোগ। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই প্লেগ্রাউন্ড। সোশ্যাল মিডিয়াতেও হয়েছে ভাইরাল। সন্ধ্যে নামলেই তাই জমছে ভিড়
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Baguiati Under Flyover PlayGround: উপরে ফ্লাইওভার, নিচেই আধুনিক প্লে গ্রাউন্ড! বাগুইআটিতে খেলাধুলার বিশেষ ব্যবস্থা করলেন বিধায়ক অদিতি মুন্সি