বছর ৪২ এর জয়ন্তী সরকার বসিরহাটের দন্ডিরহাটে মেয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। রাতে সেই সময় ২ জন জন যুবক মোটরবাইকে সওয়ার হয়। তারা রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। পিছন দিক থেকে এসে সজোরে একটি মোটর বাইক ওই গৃহবধূকে ধাক্কা মারে, বাইক সমেত মোটরবাইক রাস্তার উপরে পড়ে যায়। ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়।
মোটর বাইক ছিটকে পড়ে রাস্তায় উপর পড়ে যায় দু’জন যুবক। গুরুতর জখম হয় বাইক আরোহী দু’জন, স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দুই যুবককে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।