advertisement

Malda Crime : আমবাগানের ভেতর থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ! ঘটনায় শিউরে উঠেছে মালদহ

Last Updated:

Malda Crime : দুপুরে আমবাগানে বরকত আলি নামে ওই যুবকের দেহ উদ্ধার হয়। নিহত যুবক কালিয়াচক থানার গয়েশবাড়ি এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কালিয়াচক: মালদহের কালিয়াচকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হল যুবককে। আম বাগানের ভেতর থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ। মাদকের আসরে কারবারিদের মধ্যে বিবাদ, আর সেই থেকে খুন বলে প্রাথমিক ধারণা পুলিশের। মালদহের কালিয়াচক থানার জালালপুরের গন্ধর্ব গ্রামের ঘটনা।
advertisement
দুপুরে আমবাগানে বরকত আলি নামে ওই যুবকের দেহ উদ্ধার হয়। নিহত যুবক কালিয়াচক থানার গয়েশবাড়ি এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।
advertisement
নির্জন আমবাগানে মাদক কারবারিদের মধ্যে গোলমাল হয় বলে অনুমান পুলিশের। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। কে বা কারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
ঝন্টু মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda Crime : আমবাগানের ভেতর থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ! ঘটনায় শিউরে উঠেছে মালদহ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement