TRENDING:

ভোট আবহে অশোকনগরে ধুন্ধুমার... চলল গুলি! নিশানায় ব্যবসায়ী... শুরু পুলিশি তদন্ত

Last Updated:

রাতেই অশোকনগর থানায় লিখিতভাবে অভিযোগ দেয়ার করেন মুদি ব্যবসায়ী রাকেশ মণ্ডল। এর পরেই তড়িঘড়ি তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অশোকনগর: ভোট আবহে অশোকনগরে চলল গুলি। সূত্রের খবর, চার দুষ্কৃতী বাইকে করে এসে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে জানা যায়। ব্যবসায়ী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও  রক্ষা করা যায়নি ব্যবসায়ীর গলায় থাকা সোনার চেইন এবং সোনার লকেট। যার বাজার মূল্য এই মুহূর্তে প্রায় দু’লক্ষ টাকা। ঘটনাস্থলে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী।
শুরু পুলিশি তদন্ত
শুরু পুলিশি তদন্ত
advertisement

সোমবার রাতে গুলি চালানোর মত চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার রাজীবপুর এলাকায়। জানা যায় রাজীবপুর এলাকারই বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী বছর ৩৬ – এর যুবক রাকেশ মণ্ডল সোমবার ঝড় বৃষ্টির রাতে দোকান বন্ধ পাশের এক দোকান মালিককে সঙ্গে নিয়ে এক বাইকে করে বাড়ি ফিরছিলেন।রাকেশ জানিয়েছেন তার বাড়ি থেকে মাত্র একশো মিটার আগে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে রাস্তায় তাঁদের পথ আটকায় চার যুবক।কিছু বুঝে ওঠার আগেই মুখ ঢাকা অবস্থায় থাকা চার দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে রাকেশের গলার সোনার চেইন এবং লকেট ছিনতাই করে এক বাইকে করে চার দুষ্কৃতী পালানোর সময় এক যুবক বাইক উঠতে পারছিলেন না,ঠিক তখন পেছন থেকে ধাওয়া করে রাকেশ এবং তাঁর সঙ্গে থাকা অন্য দোকান মালিক। ঠিক তখন দুষ্কৃতীরা পরিস্থিতি বেগতিক বুঝে ব্যবসায়ীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি গাছে লাগে।তবুও হাল ছাড়েননি রাকেশ, ফের ওই দুষ্কৃতীদের বাইকের পেছনে ধাওয়া করতে করতে রাজিবপুর থেকে ঈশ্বরীগাছা পর্যন্ত ছুটে যান এই দুই ব্যবসায়ী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টোটোর দাপটে যাত্রীদের সংখ্যা তলানিতে, দিন গুজরানে নাভিশ্বাস, নির্বাচনের আগে সুসময়ের অপেক্ষায় ক্লান্ত হাজারদুয়ারির টাঙ্গাচালকরা
আরও দেখুন

তাদের বয়ান অনুযায়ী জানা যায়,  মাঝ পথে এক দুষ্কৃতী বাইক থেকে নেমে পালিয়ে যায়, কিন্ত বাকি তিন দুষ্কৃতী বাইকে করেই পালিয়ে যায় বলে জানা যায়। এলাকায় গুলি চলেছে বলে জানা যায় এই খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
ভোট আবহে অশোকনগরে ধুন্ধুমার... চলল গুলি! নিশানায় ব্যবসায়ী... শুরু পুলিশি তদন্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল