TRENDING:

RG Kar case: আরজি কর মামলা থেকে হঠাৎ সরে দাঁড়ালেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার, কারণ ঘিরে ধোঁয়াশা

Last Updated:

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি শুরু হওয়ার পর পরই বিকাশরঞ্জন ভট্টাচার্যের বদলে বৃন্দা গ্রোভারকে নিজেদের আইনজীবী হিসেবে নিয়োগ করেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের পরিবার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আরজি কর মামলা থেকে আচমকাই সরে দাঁড়ালেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার৷ এ দিন বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে বৃন্দা গ্রোভারের টিমের পক্ষ থেকেই৷ মঙ্গলবারও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নির্যাতিতার পরিবারের হয়ে প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টের অন্যতম সিনিয়র এই আইনজীবী৷ তার পরের দিনই মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি৷
আরজি কর মামলা ছাড়লেন আইনজীবী বৃন্দা গ্রোভার৷ ছবি-পিটিআই
আরজি কর মামলা ছাড়লেন আইনজীবী বৃন্দা গ্রোভার৷ ছবি-পিটিআই
advertisement

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি শুরু হওয়ার পর পরই বিকাশরঞ্জন ভট্টাচার্যের বদলে বৃন্দা গ্রোভারকে নিজেদের আইনজীবী হিসেবে নিয়োগ করেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের পরিবার৷ বিনা পারিশ্রমিকেই এই মামলা লড়ছিলেন তিনি৷ হঠাৎ কেন বৃন্দা গ্রোভার এই সিদ্ধান্ত নিলেন তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে৷

আরও পড়ুন: বিশ্বজুড়ে ফের থমকে গেল হোয়াটসঅ্যাপ! বিভ্রাট ইনস্টাগ্রাম, ফেসবুকেও

advertisement

যদিও বৃন্দা গ্রোভারের টিমের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, আরজি কর মামলার বিচার প্রক্রিয়া নিম্ন আদালতে শুরু হয়ে গিয়েছে৷ তা ঠিক পথে এগোচ্ছে বলেই মনে করছেন বৃন্দা গ্রোভার৷ সেই কারণেই মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি৷

অন্য একটি সূত্রের আবার দাবি, মামলা সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে বৃন্দা গ্রোভার এবং তাঁর সহকারীদের সঙ্গে নির্যাতিতার পরিবারের মত পার্থক্যের সৃষ্টি হয়৷ সেই কারণেই মামলা থেকে সরে দাঁড়ালেন বৃন্দা৷ নিম্ন আদালতেও বৃন্দা গ্রোভারের কোনও সহকারী আর এই মামলায় সওয়াল করবেন না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে বিজেপি প্রার্থী, বড়দের প্রণাম করলেন, খেলেন এক গ্লাস জল
আরও দেখুন

প্রসঙ্গত, মঙ্গলবার আরজি কর মামলার পরবর্তী শুনানির দিন চার মাস পরে দিয়েছে শীর্ষ আদালত৷ এর পরই শীর্ষ আদালতে মামলার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেন নির্যাতিতার বাবা-মা৷ তার পর পরই বৃন্দা গ্রোভারের মামলা থেকে সরে দাঁড়ানোয় সিদ্ধান্তের নেপথ্যে থাকা কারণ ঘিরেই আইনজীবী মহলে চর্চা শুরু হয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
RG Kar case: আরজি কর মামলা থেকে হঠাৎ সরে দাঁড়ালেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার, কারণ ঘিরে ধোঁয়াশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল