TRENDING:

Nashik Accident: শর্টকাট রাস্তায় গিয়েই শেষ গোটা পরিবার, নাসিকে মৃত ৬ শিশু সহ ৯ জন! ভয়াবহ দুর্ঘটনার পর টনক নড়ল প্রশাসনের

Last Updated:

জানা গিয়েছে, কয়েক বছর আগে ওই কুয়োটির পাশে এই রাস্তাটি তৈরি করা হয়েছিল৷ যদিও কুয়োটি বন্ধ করা হয়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সময় বাঁচাতে গিয়ে শর্টকাট নিয়েছিলেন গাড়ি চালক৷ তার খেসারত দিলেন গাড়ি ৯ জন যাত্রী৷ ভয়াবহ দুর্ঘটনায় ৬টি শিশু সহ মোট ৯ জন প্রাণ হারালেন মহারাষ্ট্রের নাসিকে৷
নাসিকে মর্মান্তিক দুর্ঘঢনা৷
নাসিকে মর্মান্তিক দুর্ঘঢনা৷
advertisement

জানা গিয়েছে, শুক্রবার ৬টি শিশুকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল নাসিকের বাসিন্দা একটি পরিবারের তিন সদস্য৷ নাসিকের দিনদোরিতে একটি কোচিং সেন্টারের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল তাঁরা৷

ওই অনুষ্ঠান থেকে একটি গাড়িতে করে দশ কিলোমিটার দূরে নিজেদের গ্রামের বাড়িতে ফিরছিলেন তাঁরা৷ গাড়িটি চালাচ্ছিলেন সুনীল দারগুড়ে নামে ওই পরিবারেরই এক সদস্য৷ মাঝরাস্তায় সময় বাঁচাতে একটি শর্টকার্ট রাস্তা নেন তিনি৷ আর তাতেই ঘটে বিপত্তি৷ ওই শর্টকার্ট রাস্তা দিয়ে যেতে গিয়েই রাস্তার পাশে একটি কুয়োয় গিয়ে ধাক্কা মারে গাড়িটি৷ ধাক্কা মারার পর যাত্রী সমেত গাড়িটি ওই কুয়োর মধ্যেই পড়ে যায়৷

advertisement

ওই কুয়োটির ভিতরে প্রায় চল্লিশ ফুট গভীর জল ছিল৷ সেই জলের মধ্যেই ডুবে যায় গাড়িটি৷ মৃত্যু হয় গাড়িতে থাকা ৬টি শিশু সহ ৯ জন যাত্রীরই৷ মৃতদের মধ্যে রয়েছে সুনীল দারগুড়ে (৩২) তাঁর স্ত্রী রেশমা (২৭) তাঁদের মেয়ে গুনওয়াতি (১১), সুনীলের শ্যালিকা আশা (৩২), আশার চার সন্তান শ্রেয়স (১১), শ্রাবণী (১১), শ্রদ্ধা (১৩) এবং সৃষ্টি (১৪)৷ এ ছাড়াও সুনীল এবং রেশমার এক আত্মীয়ের শিশুককন্যা সমৃদ্ধি (৭) এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে৷

advertisement

গাড়িটি কুয়োতে পড়ার শব্দ পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারাই সাহায্যে এগিয়ে আসেন৷ খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে৷ যদিও অন্ধকারের কারণে উদ্ধারকাজ শুরু হতে দেরি হয়৷

এর পর দমকলের পক্ষ থেকে আলো নিয়ে এসে শুরু হয় উদ্ধারকাজ৷ কুয়োর ভিতরে নামেন ডুবুরিরা৷ যদিও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে৷ কুয়োর জলে শ্বাসরোধ হয়ে গাড়ির প্রত্যেক আরোহীরই মৃত্যু হয়৷ একটি শিশুর দেহ গাড়ির বাইরে থেকেই উদ্ধার করা হয়৷

advertisement

এই দুর্ঘটনার পর গাড়ির চালক মৃত সুনীল দারগুড়ের বিরুদ্ধে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা করেছে পুলিশ৷ অন্যদিকে কুয়োটির মালিকের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগে মামলা করা হয়েছে৷ কুয়ো বন্ধ করা নিয়ে সেটির মালিক এবং স্থানীয় পুরসভা কর্তৃপক্ষের মধ্যে চাপানউতোর চলছিল বলে অভিযোগ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

শেষ পর্যন্ত এই মর্মান্তিক দুর্ঘটনার পর প্রশাসনের টনক নড়েছে৷ ওই কুয়োটি ভরাট করে বন্ধ করার কাজ শুরু হয়েছে৷ কিন্তু যানবাহন চলাচল করে এমন রাস্তার পাশে বিপজ্জনক ভাবে থাকা কুয়োটি এতদিন কাদের গাফিলতিতে বন্ধ করা হয়নি, সেই তদন্তও শুরু হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Nashik Accident: শর্টকাট রাস্তায় গিয়েই শেষ গোটা পরিবার, নাসিকে মৃত ৬ শিশু সহ ৯ জন! ভয়াবহ দুর্ঘটনার পর টনক নড়ল প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল