advertisement

Whastapp Facebook down: বিশ্বজুড়ে ফের থমকে গেল হোয়াটসঅ্যাপ! বিভ্রাট ইনস্টাগ্রাম, ফেসবুকেও

Last Updated:

হোয়াটসঅ্যাপের পার্সোনাল এবং বিজনেস অ্যাকাউন্ট থেকে মেসেজ আদানপ্রদান করতে পারছেন না অনেকেই৷ ইনস্টাগ্রামেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: আবারও গোটা বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং মেটা প্ল্যাটফর্মগুলিতে বিভ্রাট দেখা দিল৷ মোবাইলে চললেও হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের ওয়েব সংস্করণগুলিতে সমস্যা দেখা দেয়৷ সবথেকে বেশি সমস্যা দেখা দেয় হোয়াটসঅ্যাপে৷ হোয়াটসঅ্যাপের পার্সোনাল এবং বিজনেস অ্যাকাউন্ট থেকে মেসেজ আদানপ্রদান করতে পারছেন না অনেকেই৷ ইনস্টাগ্রাম, ফেসবুকেও একই ধরনের সমস্যা দেখা দেয়৷
এখনও পর্যন্ত যা খবর, ভারতীয় সময় বুধবার রাত ১০.৫৮ থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই সমস্যা দেখা দেয়৷ মেসেজ আদানপ্রদানের পাশাপাশি ফেসবুকও ঠিক মতো খুলছিল না অনেক ব্যবহারকারীর৷ তবে প্রায় দু ঘণ্টারও বেশি সময়ের পর ধীরে ধীরে হোয়াটসঅ্যাপ কাজ করতে শুরু করে৷
advertisement
advertisement
অনলাইন বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপের বিভ্রাট নিয়ে কাজ করা সাইট ডাউন ডিটেক্টর-এর দাবি অনুযায়ী, এরই মধ্যে মেটা প্ল্যাটফর্মগুলির পরিষেবায় বিভ্রাট সংক্রান্ত প্রায় ১ লক্ষ ৩০ হাজার অভিযোগ জমা পড়েছে৷
এখনও পর্যন্ত যা খবর তাতে যুক্তরাজ্য, ইউরোপের একাংশ, এশিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকায় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সবথেকে বেশি সমস্যা দেখা দিয়েছে৷ তবে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত মেটা-র পক্ষ থেকে এই বিভ্রাট নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Whastapp Facebook down: বিশ্বজুড়ে ফের থমকে গেল হোয়াটসঅ্যাপ! বিভ্রাট ইনস্টাগ্রাম, ফেসবুকেও
Next Article
advertisement
অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই ! বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের
অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই ! বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের
  • অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই !

  • 'অঙ্গ বঙ্গ কলিঙ্গ-তে একসঙ্গে বিজেপি সরকার গড়বে'

  • বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে BJP সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement