TRENDING:

মহানন্দা এক্সপ্রেস থেকে নিখোঁজ ক্যাপ্টেনের সন্ধান মিলল

Last Updated:

রহস্যজনকভাবে মহানন্দা এক্সপ্রেস থেকে উধাও হয়ে যাওয়া ক্যাপ্টেন শিখর মিশ্রের খোঁজ মিলল ফৈজাবাদে ৷ পটনা থেকে অপহৃত হন বলে দাবি করেছেন তিনি ৷ পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ফৈজাবাদে থানায় গিয়ে দেখা করেন ক্যাপ্টেন শিখর দীপ এবং জানান তাঁর অপহরণের কথা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফৈজাবাদ: রহস্যজনকভাবে মহানন্দা এক্সপ্রেস থেকে উধাও হয়ে যাওয়া ক্যাপ্টেন শিখর মিশ্রের খোঁজ মিলল ফৈজাবাদে ৷ পটনা থেকে অপহৃত হন বলে দাবি করেছেন তিনি ৷ পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ফৈজাবাদে থানায় গিয়ে দেখা করেন ক্যাপ্টেন শিখর দীপ এবং জানান তাঁর অপহরণের কথা ৷
advertisement

৬ ফেব্রুয়ারি কাটিহার থেকে দিল্লি যাওয়ার পথে মহানন্দা এক্সপ্রেস থেকে নিখোঁজ হয়ে যান ক্যাপ্টেন শিখর দীপ ৷ এদিন সকালে ফৈজাবাদের কোতয়ালি থানায় পৌঁছে নিয়ে জানান যে, তাকে পাটনা স্টেশন থেকে অজ্ঞান করে অপহরণ করা হয়েছিল ৷ একটি ঘরে চেয়ারের সঙ্গে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় ৷ জ্ঞান ফিরতেই দড়ি ছিঁড়ে জানলা ভেঙে পালান ৷ পুলিশ তার অপহরণের দাবি খতিয়ে দেখছে ৷ এদিন সেনার হাতে তুলে দেওয়া হয় তাঁকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের খনি, পর্যটকদের জন্য মাস্ট-ভিজিট! পুরুলিয়ার বিবর্তনের সাক্ষী জেলা সংগ্রহশালা
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মহানন্দা এক্সপ্রেস থেকে নিখোঁজ ক্যাপ্টেনের সন্ধান মিলল