Mamata Banerjee on ECI: ‘নির্বাচন বয়কট করব না, আমি লড়ে নেব..,’ কমিশনের বাইরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ! মমতার অভিযোগ, ‘ওরা আমাদের অপমান করেছে’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এরপরই গুরুতর অভিযোগ তোলেন মমতা৷ বলেন, ‘‘ ২ কোটি মানুষের নাম মিসম্যাচ মিসম্যাচ করে বাদ দিচ্ছেন৷ হরিয়ানা, বিহার, মহারাষ্ট্রে এই করে জিতে গিয়েছেন৷ আমি চ্যালেঞ্জ করছি, এক লক্ষ মানুষকে নিয়ে আসব৷ আরপি অ্যাক্টের বাইরে বেরিয়ে কাজ করছে৷ বাংলায় কোনও কিছু অ্যালাও করেনি৷ এত মৃত্যুর দায় কার? জাতীয় নির্বাচন কমিশনকে এই দায়িত্ব নিতে হবে৷’’
advertisement
1/8

নয়াদিল্লি: বঙ্গভবনে দিল্লি পুলিশের হঠাৎ তৎপরতা ঘিরে তীব্র ঠান্ডার মাঝেই সকাল থেকে চড়ছিল রাজধানীর পারদ৷ প্রতিবাদে সোমবার কালো শাল গায়ে জড়িয়ে দিল্লির নির্বাচন কমিশনের দফতরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে SIR নিয়ে বৈঠক করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে, সূত্রের খবর সেই বৈঠকের মাঝেই বেরিয়ে আসেন তৃণমূলনেত্রী৷ কমিশনের দফতরের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তোলেন একাধিক অভিযোগ৷
advertisement
2/8
নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন, ‘‘ECI আমাদের অপমান করেছে৷ আমাদের কথা শোনেইনি৷ তাই আমরা বেরিয়ে এসেছি৷ দুঃখিত আপনার সঙ্গে দেখা করে জাস্টিস পেতে এসেছিলাম। ’’
advertisement
3/8
পাল্টা চ্যালেঞ্জ ছোঁড়েন, ‘‘আমি নির্বাচন বয়কট করব না। আমি লড়ে নেব৷’’ বলেন, ‘‘কাগজ দেখাচ্ছেন, বাংলাকে টার্গেট করা হচ্ছে, আমি একজন ব‍্যক্তিকে বলছি, উনি লোকতন্ত্রের জন‍্য ক্ষতিকারক। আমি চেয়ারকে সম্মান করি। ’’
advertisement
4/8
গত সপ্তাহে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের জন্য ২ ফেব্রুয়ারি সময় দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার৷ এসআইআর প্রক্রিয়ায় মৃতদের পরিবারের সদস্যদের নিয়ে এদিন নির্বাচন কমিশনের দফতরে যান মমতা৷ তবে, অভিযোগ তোলেন তাঁদের উদ্বেগের কথা শোনেনি কমিশন৷ যদিও কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ অস্বীকার করেছে৷
advertisement
5/8
মমতা বলেন, ‘‘আমি বললাম, বাইরের ক্যামেরাম্যানকে কেন অ‍্যালাও করলেন না কেন?আমি বলেছি, আপনারও হাল ধনখড়ের মতো হবে৷ বিজেপির হয়ে কাজ করছেন। ধনখড় জির মতো অবস্থা হবে। উনি আমার রাজ‍্যে রাজ‍্যপাল ছিলেন। আমি সম্মান করতাম।’’
advertisement
6/8
নির্বাচন কমিশনকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করেন শুধুমাত্র নির্বাচতনমুখী রাজ্য বেছে নিয়েই এসআইআর করা হয়েছে৷ বলেন, ‘‘যদি SIR করতেই হতো, তাহলে তা সঠিক পরিকল্পনা নিয়ে করা উচিত ছিল, নির্বাচনমুখী রাজ্যগুলিতে নয়। আপনি অসমে SIR করেননি, যেখানে বিজেপি সরকার রয়েছে, কিন্তু আপনি পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে করেছেন৷’’
advertisement
7/8
মমতা অভিযোগ তোলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধয‍্যায় করে নাম বাদ দেওয়া হয়েছে। বলেন, ‘‘প্রথমে ৫৮ লক্ষ নাম বাদ দিয়েছেন। কে এই শমা খান্না?’’
advertisement
8/8
এরপরই গুরুতর অভিযোগ তোলেন মমতা৷ বলেন, ‘‘ ২ কোটি মানুষের নাম মিসম‍্যাচ মিসম‍্যাচ করে বাদ দিচ্ছেন৷ হরিয়ানা, বিহার, মহারাষ্ট্রে এই করে জিতে গিয়েছেন৷ আমি চ‍্যালেঞ্জ করছি, এক লক্ষ মানুষকে নিয়ে আসব৷ আরপি অ‍্যাক্টের বাইরে বেরিয়ে কাজ করছে৷ বাংলায় কোনও কিছু অ‍্যালাও করেনি৷ এত মৃত‍্যুর দায় কার? জাতীয় নির্বাচন কমিশনকে এই দায়িত্ব নিতে হবে৷’’