হরিশ রাণাকে শেষ বিদায় জানানোর একটি ভডিও সামনে এসেছে৷ যা চোখে জল এনে দিচ্ছে সকলের৷ হরিশের পাশে রয়েছেন তাঁর মা৷ রয়েছেন একজন ব্রহ্মকুমারী যিনি হরিশের কপালে তিলক কেটে দিচ্ছেন৷ ছেলেকে এভাবে শেষ বিদায় জানাবেন মা, তা কখনও স্বপ্নেও কল্পনা করতে পারেননি৷ বিদায়বেলায় বলছেন, আমাদের ক্ষমা করে দাও৷ অত্যন্ত মর্মান্তিক এই ভিডিও৷
advertisement
২০১৩ সাল৷ আর পাঁচটা ছেলের মতো পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল হরিশ৷ থাকত, একটা পেয়িং গেস্ট আবাসনে৷ সেই আবাসনের চতুর্থ তলা থেকেই একদিন হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাও চলে৷
কিন্তু, ভেজিটেটিভ স্টেট থেকে ফেরানো যায়নি কোয়াড্রিপ্লেজ়িয়ায় আক্রান্ত হরিশকে৷ ছেলের স্বেচ্ছামৃত্যুর আবেদন করেন তাঁর বাবা-মা৷ সুপ্রিম কোর্ট হরিশ রানার স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেয়।
২০১৩ সাল৷ আর পাঁচটা ছেলের মতো পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল হরিশ৷ থাকত, একটা পেয়িং গেস্ট আবাসনে৷ সেই আবাসনের চতুর্থ তলা থেকেই একদিন হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাও চলে৷ কিন্তু, ভেজিটেটিভ স্টেট থেকে ফেরানো যায়নি কোয়াড্রিপ্লেজ়িয়ায় আক্রান্ত হরিশকে৷ ছেলের স্বেচ্ছামৃত্যুর আবেদন করেন তাঁর বাবা-মা৷ সুপ্রিম কোর্ট হরিশ রানার স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেয়৷
