TRENDING:

‘ভুল করেও এখানে কংগ্রেস কোথাও জিতে গেলে কিন্তু আবার অশান্তি ডেকে আনবে...!’ অসমে রাহুল গান্ধিকে তীব্র কটাক্ষ অমিত শাহের

Last Updated:

রাহুল গান্ধিকেও কটাক্ষ করতে ছাড়েননি অমিত শাহ ৷ বলেন, ‘‘আমি সংসদে কিছু বললে আমায় বলে পুরনো কথা কেন তুলছেন ? আচ্ছা আপনারাই বলুন, পুরনো কথা মনে রাখা দরকার আছে কি না? ভুলগুলি আবার করে করার কি কোনও প্রয়োজনীয়তা আছে ? যদি ভুল করেও কংগ্রেস এখানে কোথাও জিতে যায়, আবার কিন্তু অশান্তি ডেকে আনবে ৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: অসমের কলিয়াবরের জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। বলেন, প্রধানমন্ত্রী ও হিমন্তর নেতৃত্বে গত এক দশকে প্রায় ৯ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা রাজ্যের উন্নয়নে দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী কংগ্রেস সরকারের তুলনায় বহুগুণ বেশি। তিনি আরও অভিযোগ করেন, কংগ্রেস রাজ্যের বহু এলাকা, এমনকী কাজিরাঙাও অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছিল।
অসমে রাহুল গান্ধিকে তীব্র কটাক্ষ অমিত শাহের (Photo: X)
অসমে রাহুল গান্ধিকে তীব্র কটাক্ষ অমিত শাহের (Photo: X)
advertisement

আরও পড়ুন– ‘আমরা UCC আনব, চার বার বিয়ে করার সুযোগ পাবে না অনুপ্রবেশকারীরা!’ অসমে বড় ঘোষণা অমিত শাহের

দেশের মধ্যে উত্তরাখণ্ড প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছে। অসম কি দ্বিতীয় রাজ্য হতে চলেছে? এমনটাই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের গোয়ালপাড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, অভিন্ন দেওয়ানি বিধি নিশ্চিত করবে যে অনুপ্রবেশকারীরা যাতে চারবার বিয়ে করতে না পারে।

advertisement

রাহুল গান্ধিকেও কটাক্ষ করতে ছাড়েননি অমিত শাহ ৷ বলেন, ‘‘আমি সংসদে কিছু বললে আমায় বলে পুরনো কথা কেন তুলছেন ? আচ্ছা আপনারাই বলুন, পুরনো কথা মনে রাখা দরকার আছে কি না? ভুলগুলি আবার করে করার কি কোনও প্রয়োজনীয়তা আছে ? যদি ভুল করেও কংগ্রেস এখানে কোথাও জিতে যায়, আবার কিন্তু অশান্তি ডেকে আনবে ৷ উনি অসমের সংস্কৃতি নিয়ে কোনও কাজ করেননি ৷’’

advertisement

আরও পড়ুন- ‘হয়তো এভাবে আমার মুখ বন্ধ করা যাবে, কিন্তু থামানো যাবে না…’ AAP ডানা ছাঁটতেই মুখ খুললেন রাঘব চাড্ডা

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

অসম সরকারে দীর্ঘদিন থাকার পরও রাজ্যের উন্নয়নে কিছুই করেনি কংগ্রেস। অসমের নওগাঁও-র জনসভা থেকেও এমনই কটাক্ষ করেছিলেন অমিত শাহ। তিনি বলেছেন, কংগ্রেস দল অসমের উন্নয়নের জন্য কখনও কিছুই করেনি, রাহুল গান্ধি সরকার ১৫ বছর ক্ষমতায় ছিল। তখন কংগ্রেস অসমের উন্নয়নে কিছুই করেনি। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত অসমে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল। অসমের উন্নয়নের জন্য মাত্র ১ লক্ষ ২৮ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত এই একই ১০ বছরের সময়কালে প্রধানমন্ত্রী মোদি অসমকে ৯ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা দেওয়ার জন্য কাজ করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী অসমে লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আনার জন্য কাজ করেছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘ভুল করেও এখানে কংগ্রেস কোথাও জিতে গেলে কিন্তু আবার অশান্তি ডেকে আনবে...!’ অসমে রাহুল গান্ধিকে তীব্র কটাক্ষ অমিত শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল