TRENDING:

AAP Leader Incident: কালো হুডি পরে রাস্তা দিয়ে হেঁটে এল লোকটা...শান্ত! তারপরেই পর পর গুলি! পঞ্জাবে AAP নেতার ভয়ঙ্কর হত্যাকাণ্ড

Last Updated:

পঞ্জাবের জলন্ধরে মডেল টাউন এলাকার গুরুদ্বারের বাইরে দাঁড় করিয়ে রাখা এসইউভি-র সিটে রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন আম আদমি পার্টির স্থানীয় নেতা লাকি ওবেরয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
h}জলন্ধর: কালো হুডি পড়ে এগিয়ে আসছে একজন৷ তারপর পঞ্জাবের জলন্ধরের মডেল টাউন এলাকার একটি গুরুদ্বারের বাইরে আম আদমি পার্টির এক নেতাকে গালির মধ্যে পর পর গুলি৷ সিসিটিভি ফুটেজে সামনে এল Aam Aadmi Party (AAP) নেতা লাকি ওবেরয়ের হত্যার ঠিক আগের মুহূর্ত৷
পঞ্জাবে আপ নেতার মৃত্যু
পঞ্জাবে আপ নেতার মৃত্যু
advertisement

ফুটেজে দেখা গিয়েছে, কালো হুডি পরা এবং মুখে মাস্ক লাগানো এক ব্যক্তি ওই নেতার গাড়ির কাছে এসে খুব কাছ থেকে গুলি চালিয়েছে৷

আরও পড়ুন: রাস্তার ধারের বিরাট গর্তে পড়ে রক্তাক্ত নিথর দেহ! পাশে মোটরবাইক, দিল্লিতে ফিরল নয়ডার স্মৃতি

গুলি চালানোর ঠিক আগে, খুব শান্ত, ধীর স্থির ভাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লাকি ওবেরয়ের গাড়ির সামনে আসে৷ তারপরেই গুলি চালায়৷

advertisement

গুলি করার পরে, হামলাকারীকে স্কুটারে পালিয়ে যেতে দেখা যায়৷ যা থেকে বোঝা যায়, সে একা ছিল না, অন্তত একজন সহযোগী কাছাকাছি একটি টু-হুইলারে অপেক্ষা করছিল ৷ সেই হত্যাকারীকে পালাতে সাহায্য করে।

আম আদমি পার্টির স্থানীয় নেতা ছিলেন বছর আটত্রিশের লাকি ওবেরয়৷ লাকি যখন গুরুদ্বার থেকে বেরনোর পরে তাঁর এসইউভি-তে উঠেছেন, ঠিক তখনই চালানো হয় এই হামলা৷

advertisement

প্রাথমিক তথ্য অনুযায়ী, লাকিকে অন্তত পাঁচটি গুলি করা হয়। গুলির পরেই দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল লাকিকে৷ কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ‘পাবলিসিটির জন্য করছেন,’ প্রশান্ত কিশোরদের তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! বিহার ভোটের রেজাল্টকে চ্যালেঞ্জ করে মামলা পার্টির

advertisement

গুলি চলার কিছুক্ষণের মধ্যেই, গুরুদ্বারের চারপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং ঘটনাস্থলে ফরেনসিক পরীক্ষা শুরু করে।

সেরা ভিডিও

আরও দেখুন
হাড়হিম করা কাণ্ড! হাতির তাণ্ডবে হারিয়ে গেল আস্ত একটি গ্রাম! শিলিগুড়ির রহস্যময় গল্প
আরও দেখুন

তদন্তকারীরা এলাকার স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের জিজ্ঞাসাবাদ করেছেন ইতিমধ্যেই এবং একাধিক দল স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
AAP Leader Incident: কালো হুডি পরে রাস্তা দিয়ে হেঁটে এল লোকটা...শান্ত! তারপরেই পর পর গুলি! পঞ্জাবে AAP নেতার ভয়ঙ্কর হত্যাকাণ্ড
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল