TRENDING:

Manipur Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, রিখটার স্কেলে মাত্রা ৪.৩... সাতসকালেই বিরাট আতঙ্ক

Last Updated:

মণিপুর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি অন্যতম পাহাড়ি রাজ্য। তবে বারবার কেন এখানেই ভূমিকম্প হচ্ছে তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মণিপুর: উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে ভূমিকম্প। মনিপুরের মইরাং-এ ভূমিকম্প শুরু হয় মঙ্গলবার। রিখটার স্কেলে এর মাত্রা ৪.৩। কয়েকদিন আগে গত ১৮ মার্চও একই জায়গায় ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে তার তীব্রতা ছিল ৩.৮। মণিপুর রাজ্যের কামজোঙ এলাকাতে এই ভূমিকম্প হয়েছিল। স্থানীয় সময় ৯ টা ৫২ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎস স্থল।
ফের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর
ফের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর
advertisement

ফের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর

তার আগে ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতা। দুপুর ১টা ২২ মিনিটে ভয়াবহ ভাবে ভূমিকম্পে দুলে ওঠে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷ ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের কাছাকাছি কোনও এলাকা৷ প্রাথমিক পাওয়া খবর অনুসারে, ৪.৯ রিখটার স্কেলে কেঁপে উঠল৷ ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) থেকে প্রাপ্ত প্রাথমিক ভূকম্পন তথ্য অনুসারে, ভূমিকম্পটির মাত্রা ছিল প্রায় ৫.৫। এর উৎপত্তিস্থল ছিল খুলনা থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সোমবারের বিশৃঙ্খলার পর স্বস্তি, কাটোয়ায় সাত সকাল খুলল ট্রাইবুনাল কাউন্টার
আরও দেখুন

চলতি মাসের ৩ তারিখ দিল্লি-এনসিআর-এ কম্পন অনুভূত হয়। প্রতিবেদন অনুসারে, নয়ডা থেকে জম্মু ও কাশ্মীর পর্যন্ত ভূমি কেঁপে উঠেছে। সমগ্র উত্তর ভারত জুড়ে কম্পন অনুভূত হয়েছে। এই কম্পন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। জানা যাচ্ছে যে, দিল্লি, এনসিআর এবং চণ্ডীগড় সহ উত্তর ভারতের অনেক এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে মানুষ তাদের বাড়ি ও অফিস থেকে বেরিয়ে আসে। দিল্লি-এনসিআর-এর অনেক বহুতল ভবনের বাসিন্দারা ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভব করেন। অফিস ও বাড়ির লোকজন সঙ্গে সঙ্গে বাইরে ছুটে আসেন। কেউ কেউ পার্ক ও খোলা মাঠেও জড়ো হন। কম্পনটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এর তীব্রতা এতটাই বেশি ছিল যে, মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Manipur Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, রিখটার স্কেলে মাত্রা ৪.৩... সাতসকালেই বিরাট আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল