TRENDING:

Bridge Collapsed: ভয়াবহ ঘটনা!বিহারে আবার ভাঙল সেতু, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

Last Updated:

তিন কিলোমিটার, জুড়ে লম্বা এই ব্রিজের নির্মাণকার্য ৯মার্চ ২০১৫ সালে শুরু হয়েছিল৷ কিন্তু নয় বছর ধরেও এই ব্রিজের কাজ শেষ হল না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: আবার বিহারে সেতু ভেঙে পড়ল৷ চলতি বছরে বিহারে এই নিয়ে পর পর অনেককটা সেতু ভেঙে পড়েছে৷ আবার এই একই ঘটনায় বিহারের সরকার রীতিমতো অস্বস্তির মুখে পড়েছে৷
তিন কিলোমিটার, জুড়ে লম্বা এই ব্রিজের নির্মাণকার্য  ৯মার্চ ২০১৫ সালে শুরু হয়েছিল৷ (Image: IANS)
তিন কিলোমিটার, জুড়ে লম্বা এই ব্রিজের নির্মাণকার্য ৯মার্চ ২০১৫ সালে শুরু হয়েছিল৷ (Image: IANS)
advertisement

ঘটনাটি সুলতান গঞ্জ এবং আগুয়ানীর সংযোগস্থলে ঘটেছে৷ সেখানে নির্মায়মান সেতুর একটা কাঠামো হঠাৎ করে ভেঙে গঙ্গায় পড়ে যায়৷ এই ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে৷

আরও পড়ুন: ইসরোর মুকুটে আরও এক নতুন পালক, স্বাধীনতার পরের দিনই সফল উৎক্ষেপণ SSLV-র, দেখে নিন সেই ভিডিও

প্রসঙ্গত, এই সেতুটি ভাগলপুর জেলার সুলতান গঞ্জের সঙ্গে খাগরিয়া জেলার আগুনিঘাটকে যুক্ত করত৷

advertisement

তিন কিলোমিটার, জুড়ে লম্বা এই ব্রিজের নির্মাণকার্য ৯মার্চ ২০১৫ সালে শুরু হয়েছিল৷ কিন্তু নয় বছর ধরেও এই ব্রিজের কাজ শেষ হল না৷ তার পরেও হঠাৎ করে শনিবার সকালে, সেতু ভেঙে যাওয়ায় রীতিমতো সরকারের মুখ পোড়ে৷

advertisement

আরও পড়ুন: নার্সারিতে পড়ার খরচ লাখ টাকার উপর, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে, প্রকৃত বিলের পরিমাণ জানলে চক্ষুচড়ক গাছ হবে

এই ঘটনায় সেতু নির্মাণকারী সংস্থা, এখনও পর্যন্ত কোনও রকম মুখ খোলেনি৷ কোনও রকম উদ্বেগ প্রকাশও করেননি৷ তবে এই প্রথম নয়, বারবার এই সেতুর বিভিন্ন অংশ ভেঙে পড়েছে৷ ২০২৩ সালের ৪ জুন প্রথম এই সেতুর নির্মাণকার্যে ত্রুটি ধরা পড়ে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই৷ সেতু ভেঙে পড়ার মুহূর্তটি ফোনবন্দি করেন বেশ কিছু স্থানীয় বাসিন্দারা৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bridge Collapsed: ভয়াবহ ঘটনা!বিহারে আবার ভাঙল সেতু, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল