TRENDING:

CPIM: বাংলায় শূন্য, উল্টো ছবি কেরলে! ক্যাডার বাহিনীকে কাজে লাগিয়ে কীভাবে শেষ লাল দুর্গ ধরে রেখেছে সিপিএম?

Last Updated:

২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছিলেন পিনারাই বিজয়ন৷ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরেছিল বাম গণতান্ত্রিক জোট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আর কয়েকদিন পরেই কেরলে বিধানসভা নির্বাচন৷ কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোটের বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নামছে বাম গণতান্ত্রিক জোট বা এলডিএফ৷ ভোটে জিতলে জয়ের হ্যাটট্রিক করবে পিনারাই বিজয়ন সরকার৷ এবার কেরলে তারা অতীতের তুলনায় ভাল ফল করবে বলে দাবি করেছে বিজেপি-ও৷
কেরলে টানা তৃতীয়বার সরকার গড়ার স্বপ্ন দেখছে বামেরা৷ ছবি- ফেসবুক, সিপিএম
কেরলে টানা তৃতীয়বার সরকার গড়ার স্বপ্ন দেখছে বামেরা৷ ছবি- ফেসবুক, সিপিএম
advertisement

’২০২১ সালের ভোটে ১৪০ আসন বিশিষ্ট কেরল বিধানসভার ৯৫টি আসনই দখল করেছিল বাম জোট৷ ফলে কংগ্রেসের সামনে এবার হারানো জমি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ৷

কেরলে বিধানসভা নির্বাচনের লড়াই নামার আগে পিনারাই বিজয়নের সরকার যথেষ্টই ইতিবাচক জায়গায় রয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷ এই মুহূর্তে গোটা দেশের মধ্যে একমাত্র কেরলই সিপিএমের দুর্গ হিসেবে টিকে রয়েছে৷ গোটা দেশে সিপিএমের সদস্যপদের একটা বড় অংশই আসে কেরল থেকে৷

advertisement

একসময়ে কেরলের মতো পশ্চিমবঙ্গ, ত্রিপুরার মতো রাজ্যও লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল৷ কিন্তু পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সিপিএম সহ বামেরা শূন্যে নেমে এলেও কেরলে জয়ের হ্যাটট্রিক করার স্বপ্ন দেখছে তারা৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেরলে সামাজিক প্রকল্পে জোর দেওয়া এবং নিজেদের সংখ্যালঘুদের রক্ষাকারী একমাত্র শক্তি হিসেবে বিশ্বাসযোগ্য প্রমাণ করতে পারাই কেরলে পিনারাই বিজয়ন সরকার এবং সিপিএমের সাফল্যের প্রধান কারণ৷

advertisement

পাশাপাশি, একসময়ে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সিপিএমের যে ক্যাডার নির্ভর নির্বাচনী কৌশল বছরের পর বছর সাফল্য এনে দিয়েছে, কেরলে তা এখনও অটুট রয়েছে৷ এখনও কেরলে সিপিএমের এই বুথ ভিত্তিক ক্যাডার বাহিনীই সিপিএমের ক্ষমতা ধরে রাখার অন্যতম মূল শক্তি৷

সিপিএমের পরিচিত কৌশলেই কেরলেও পাড়ায় পাড়ায় সিপিএমের এই ক্যাডাররা এখনও দারুণভাবে সক্রিয় রয়েছে৷ ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং ভোটের দিন তাঁদের বুথ পর্যন্ত নিয়ে গিয়ে ভোটটা নিজেদের ঝুলিতে নিয়ে আসার কাজ এখনও নিপুণ ভাবে এই ক্যাডার বাহিনী কেরলে করে যাচ্ছে৷

advertisement

কেরলে কীভাবে নিজেদের ক্যাডার বাহিনীকে ব্যবহার করে সিপিএম?

কেরলে সিপিএমের যে দলীয় কাঠামো রয়েছে, তাতে সবথেকে নিচুতলায় দলের ব্রাঞ্চ কমিটি থাকে৷ এক অথবা একাধিক বুথ নিয়ে এই ব্রাঞ্চ গঠিত হয়৷ সাধারণত দলের সর্বক্ষণের অথবা সক্রিয় কর্মীদের এই শাখার সদস্য করা হয়৷ এলাকার প্রত্যেক ভোটারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাই এই সদস্যদের মূল দায়িত্ব৷ একসময় এরাজ্যে যে কাজটা করত সিপিএমের লোকাল কমিটির সদস্যরা৷

advertisement

এই নিচু তলার নজরদারিকে আরও নিখুঁত করতে নিজেদের এই শাখাগুলিকে আরও ভাঙতে চাইছে সিপিএম৷ বিশেষত কোঝিকোড়ের মতো বড় জেলাগুলিতে এই পরিকল্পনা নিয়েছে তারা৷

অন্যান্য দলগুলির মতো শুধু নির্বাচনের সময় নয়, সিপিএমের এই ব্রাঞ্চ কমিটির সদস্যরা বছরভর জনসংযোগ চালিয়ে যান৷ এর ফলে ভোটারদেরও লাল ঝান্ডার প্রতি দীর্ঘমেয়াদী আনুগত্য তৈরি হয়৷ যার সুফল কেরলে ঘরে তুলছে সিপিএম৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টের দাবি অনুযায়ী, কেরলে সিপিএমের ক্যাডারদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের নির্দেশ দেওয়া হয়েছে৷ শুধু দলের সদস্যরাই নন, তাঁদের পরিবারের বাকিদের সঙ্গেও যোগাযোগ রক্ষার পরামর্শ দেওয়া হয়েছে দলের ক্যাডারদের৷ পাশাপাশি বুথ পিছু দলের দুটি করে মহিলা ইউনিটও রয়েছে কেরলে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
CPIM: বাংলায় শূন্য, উল্টো ছবি কেরলে! ক্যাডার বাহিনীকে কাজে লাগিয়ে কীভাবে শেষ লাল দুর্গ ধরে রেখেছে সিপিএম?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল