advertisement

ISRO’s EOS-08 Satellite Launch:ইসরোর মুকুটে আরও এক নতুন পালক, স্বাধীনতার পরের দিনই সফল উৎক্ষেপণ SSLV-র, দেখে নিন সেই ভিডিও

Last Updated:

ISRO’s EOS-08 Earth Observation Satellite: স্যাটেলাইট ভেহিক্যালের উচ্চতা মাত্র ৩৪ মিটার আর ব্যাস ২ মিটার৷ আর ওজন ১২০ টন৷ এই ক্ষুদ্র যানটি প্রায় ৫০০ কেজির স্যাটেলাইটের ওজন বহন করতে সক্ষম৷

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চ প্যাড থেকে এর সফল উৎক্ষেপণ হয়৷ (Image: ISRO)
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চ প্যাড থেকে এর সফল উৎক্ষেপণ হয়৷ (Image: ISRO)
শ্রীহরিকোটা: স্বাধীনতার পরের দিনই সবচেয়ে ছোট স্যটেলাইট ভেহিক্যাল, SSLV-D3-EOS-08 সফলভাবে উৎক্ষেপণ করা হল৷ এর আগে ১৪ জুলাই, ২০২৩ সালে চন্দ্রযান থ্রির সফল মিশন সারা দেশের জন্য গর্বের৷ তার ঠিক পরের বছর এই উৎক্ষেপণ ইসরোর মুকুটে আরও একটা পালক যোগ করল৷
শুক্রবার সকাল সাতটার সময়, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চ প্যাড থেকে এর সফল উৎক্ষেপণ হয়৷ ইসরো সমাজমাধ্যমে পোস্ট করে এই সফল উৎক্ষেপণের ঘোষণা করেছে৷ ইসরোর তরফ থেকে আরও এক সুখবর পাওয়া গিয়েছে৷ SSLV ইতিমধ্যে পৃথিবীর কক্ষপথে পৌঁছেও গিয়েছে৷
advertisement
advertisement
স্যটেলাইট ভেহিক্যালটি উৎক্ষেপের সময় সেখানে অনেক শিশু ও স্থানীয় মানুষেরা একসঙ্গে জড়ো হয়েছিল৷ সফল উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতেই তারা সেখানে পৌঁছেছিল৷ সফল উৎক্ষেপণ প্রত্যক্ষ করে তাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো৷
advertisement
জানা যাচ্ছে, স্বাধীনতার সকালেই উৎক্ষেপণের কথা ছিল৷ কিন্তু কোনও কারণে তা স্থগিত হয়৷ আজ শুক্রবার ১৬ অগাস্ট, দিন নির্ধারণ করা হয়৷ নির্ধারিত সময়তেই উড়ে যায় SSLV৷
এই রকেটের উচ্চতা মাত্র ৩৪ মিটার আর ব্যাস ২ মিটার৷ আর ওজন ১২০ টন৷ এই ক্ষুদ্র যানটি প্রায় ৫০০ কেজির স্যাটেলাইটের ওজন বহন করতে সক্ষম৷ SSLV-তে ১৭৫.৫ কেজির একটা ছোট রকেট ও তিনটে পেলোড রয়েছে৷ এই পেলোড তিনটি পৃথিবীর আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের বায়ু বিশ্লেষণ, মাটির আর্দ্রতা প্রভৃতি-সহ গগনযান মিশনেও সাহায্য করবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ISRO’s EOS-08 Satellite Launch:ইসরোর মুকুটে আরও এক নতুন পালক, স্বাধীনতার পরের দিনই সফল উৎক্ষেপণ SSLV-র, দেখে নিন সেই ভিডিও
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement