TRENDING:

Nadia News: নদিয়ায় পুলিশের মানবিক রূপ! মুমূর্ষু রোগীদের বাঁচাতে এগিয়ে এলেন তারা

Last Updated:

এই রক্তদান শিবিরে মোট ৫০ জন পুলিশ কর্মী ও সামাজিক সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: মুমূর্ষ রোগীকে বাঁচাতে অর্থের মতোই প্রয়োজন হয় অমূল্য সম্পদ রক্তের। চিকিৎসকরা বলেন একজন সুস্থ সাধারণ মানুষের একই গ্রুপের রক্ত একজন মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য যথেষ্ট। জেলায় বেশিরভাগ হাসপাতালে ব্লাড ব্যাংক থাকলেও সেই ব্লাড ব্যাংকগুলোতে অনেক সময় দেখা যায় রক্তের সংকট। যদিও এই রক্ত সংকট দূর করতে সাধারণ মানুষ থেকে শুরু করে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছেন। কিন্তু তাতেও সব সময় রক্তের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। সেই কারণেই এবার পুলিশ প্রশাসন এগিয়ে এলো রক্ত সংকট দূর করার জন্য।
নিজস্ব ছবি ৷
নিজস্ব ছবি ৷
advertisement

রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে শান্তিপুর থানায় এক মহোতি রক্তদান শিবিরের আয়োজন। এই রক্তদান শিবিরে মোট ৫০ জন পুলিশ কর্মী ও সামাজিক সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কে কান্নান। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত, রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মন্ডল সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

advertisement

তবে প্রত্যেক রক্তদাতাদের বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করেন পুলিশ সুপার কে কান্নান।

আরও পড়ুন: West Midnapore News: শুরু হল এবিটিএ-এর  দুদিনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন

View More

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কে কান্নাানকে মধ্যেই একাধিক কর্মসূচি পালন করতে দেখা গিয়েছে। এবার রক্তদান শিবিরের মধ্যে দিয়ে পুলিশ সুপার কে কান্নান জানিয়েছেন রক্তদান সম্পর্কে সাধারণ মানুষকে অবগত হওয়া উচিত, যারা রক্তদান করেন না তারাও রক্তদান করুন। আপনাদের দান করা রক্তই একটি মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে পারে।

advertisement

আরও পড়ুন: Murshidabad News : নাবালিকা বিয়ে রুখে জৈব পদ্ধতিতে সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হল কন্যাশ্রীদের

উল্লেখ্য নদিয়া জেলায় একাধিক হাসপাতালে রয়েছে ব্লাড ব্যাংক। তবে একাধিক সময় শোনা যায় সেই সমস্ত ব্লাড ব্যাংক গুলিতে থাকে রক্তের সংকট। রোগীর পরিবার ও আত্মীয়স্বজনেরা অনেক সময়ই তাদের রক্ত নিতে এসে ফিরে যেতে হয়। সেই কারণেই জেলার একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা এবং পুলিশ প্রশাসনও মুমূর্ষ রোগীদের বাঁচাতে এগিয়ে এলেন স্বেচ্ছায় রক্তদান করতে। পুলিশের এই মহান কর্মসূচির ফলে খুশি গোটা নদিয়াবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: নদিয়ায় পুলিশের মানবিক রূপ! মুমূর্ষু রোগীদের বাঁচাতে এগিয়ে এলেন তারা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল