জানা যায় পুকুরে লক্ষাধিক টাকার মাছ মারা যাওয়ার ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ পৌরসভার বড় নালার পচা জল পুকুরে এসে জল দূষিত হওয়ার কারণে এই ঘটনা। ঘটনাটি শান্তিপুর থানার মোড় সংলগ্ন বাসন্তী তলা এলাকার। ওই এলাকার মাছ চাষী সুরজ শর্মার অভিযোগ শনিবার পুকুরে গিয়েছিলেন তিনি, গিয়ে দেখেন পুকুরের জলে ভাসছে প্রচুর সংখ্যক মরা মাছ। এর পরেই জাল ফেলে মাছ তুলে দেখেন পুকুরের জলে ছাড়া সমস্ত মাছ মারা গেছে। যদিও লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে দাবি করছেন মাছ চাষী সুরজ শর্মা।
advertisement
আরও পড়ুন: জেল থেকে পালালো ডাকাত ভুবন! সঙ্গে আরও দুই! কাঁকসার জঙ্গলে ভয়াবহ ঘটনা!
কেন মারা গেল এই মাছ প্রশ্ন করাতে তিনি বলেন, শান্তিপুর শহরের শান্তিপুর পৌরসভার যে সমস্ত নর্দমা গুলি রয়েছে, ড্রেন গুলির পচা জল পুকুরে এসে নামে, তার কারণেই দূষিত হয়ে আছে পুকুরের জল। পৌরসভা কে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানিয়েছিলেন তিনি কিন্তু তাতে কোন লাভ হয়নি। পুকুরের লক্ষাধিক টাকার মাছ মরে যাওয়ার ঘটনায় এখন মাথায় হাত মাছ চাষী সুরজ শর্মার। মাছ মরে যাওয়ার কারণ ড্রেনের পচা জল পুকুরে এসে জল দূষিত হওয়ার কারণেই এই ঘটনাবলে দাবি করছেন অভিযোগকারী মাছ চাষী, সুরোজ শর্মা। দীর্ঘদিনের এই সমস্যার কথা রানাঘাট মহকুমা শাসককে লিখিতভাবে জানিয়েছিলেন তিনি, তাতেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবী সুরজ শর্মার।
Mainak Debnath






