TRENDING:

Murshidabad News: রঘুনাথগঞ্জে তড়িতাহত হয়ে মর্মান্তিক পরিনতি যুবকের

Last Updated:

রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত শিমুল্লা চৌকি এলাকায় জমির ডিপ মেশিনের বোরিং এর কাজ করতে গিয়ে এগারো হাজার ভোল্টের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক পরিনতি তিন যুবকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত শিমুল্লা চৌকি এলাকায় জমির ডিপ মেশিনের বোরিং এর কাজ করতে গিয়ে এগারো হাজার ভোল্টের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর আহত হলেন দুজন । বর্তমানে আহতরা জঙ্গিপুর মহকুমা হসপিটাল চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে মৃতের নাম নবাব শেখ, বাড়ি খড়গ্রাম থানা এলাকায়।
রঘুনাথগঞ্জে তড়িতাহত হয়ে মর্মান্তিক পরিনতি তিন যুবকের
রঘুনাথগঞ্জে তড়িতাহত হয়ে মর্মান্তিক পরিনতি তিন যুবকের
advertisement

শুক্রবার সকাল থেকেই মুর্শিদাবাদের খড়গ্রাম এলাকার তিনজন কল মিস্ত্রি জমির ডিপ মেশিন বসাবার উদ্দেশ্যেই রঘুনাথগঞ্জ থানার শিমুলিয়া গ্রামের কাজ শুরু করে। কিছুক্ষণ কাজ করার পরই পাইপ মাটির তলায় বসানোর সময় পাইপের মাথা ১১ হাজার ভোল্ট  তারের সংস্পর্শে চলে  আসে। ফলে দুই যুবক  বিদ্যুৎপৃষ্ট হয়। এই আকস্মিক বিদ্যুৎ প্রবাহের জেরে অন্য আর একজন যুবক মাচা থেকে ছিটকে পড়ে যায়। তাদের তিনজনকেই জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বছর ত্রিশের যুবক নবাব শেখকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার খবর মৃতের গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।

advertisement

আরও পড়ুন- খনি ভরাট হচ্ছে দূষিত ছাই দিয়ে! কাণ্ড দেখে বেজায় বিরক্ত এলাকাবাসি

আরও পড়ুন- 'নুন আনতে পান্তা ফুরায়', বাঁশি সুর হারিয়ে যাচ্ছে অভাবের অন্ধকারে

View More

অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় দুজন জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে তারা  জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের  চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার শঙ্করপুর এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: রঘুনাথগঞ্জে তড়িতাহত হয়ে মর্মান্তিক পরিনতি যুবকের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল