Murshidabad News: হোয়াটসঅ্যাপে টাকার বিনিময়ে ওটিপি শেয়ার! রাজ্যে বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে বড়সড় সাফল্য, স্পেশাল টাস্ক ফোর্সের জালে ২ চক্রী
- Reported by:Pranab kumar Banerjee
- local18
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad News: হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে বিভিন্ন OTP আদান প্রদান। রাজ্যে বেআইনি কার্যকলাপের বড়সড় চক্র ফাঁস করল পেল স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেফতার ২ অভিযুক্ত।
লালবাগ, মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি: রাজ্যে বেআইনি কার্যকলাপে ওটিপি (OTP) আদান-প্রদান চক্রের অভিযোগে বড়সড় সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force West Bengal)। নির্দিষ্ট সূত্র মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে, গত ১০ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে মুর্শিদাবাদ জেলার গুধিয়া গ্রামের বাসিন্দা জুহাব শেখকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি তার সহযোগী সুমন শেখের সঙ্গে মিলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে বিভিন্ন OTP শেয়ার করতেন। সেই OTP বেআইনি কাজে ব্যবহার করা হত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
আরও পড়ুনঃ মরণোত্তর দানে অমরত্বের বার্তা, মৃত্যুকে জয় করার মানবিক অঙ্গীকার পুরুলিয়ার রেল কর্মীর
এই ঘটনায় STF সদর দফতর থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট, ১৮৮৫ এবং ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত জুহাব শেখকে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত চালায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বহরমপুরে চালু হল দু’টি নতুন সু-স্বাস্থ্য কেন্দ্র! বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য পরীক্ষা, বয়স্কদের বাড়িতে গিয়ে পরিষেবা প্রদান
জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও এক অভিযুক্তের নাম। ২২ ফেব্রুয়ারি সহ-অভিযুক্ত সুমন শেখকেও গ্রেফতার করে টাস্ক ফোর্স। অভিযুক্তকে অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বিধান নগর আদালতে পেশ করা হলে বিচারক তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
advertisement
তদন্তকারীরা মনে করছেন, এই ওটিপি (OTP) আদান-প্রদান চক্রের পিছনে বড় নেটওয়ার্ক থাকতে পারে। পুরো চক্র ও অন্যান্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Feb 23, 2026 8:20 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: হোয়াটসঅ্যাপে টাকার বিনিময়ে ওটিপি শেয়ার! রাজ্যে বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে বড়সড় সাফল্য, স্পেশাল টাস্ক ফোর্সের জালে ২ চক্রী










