advertisement

Murshidabad Tourism: দোলের ছুটিতে মুর্শিদাবাদে বেড়াতে যাচ্ছেন? কয়েকশো বছরের প্রাচীন এই সূর্যমন্দির দেখতে ভুলবেন না!

Last Updated:

Murshidabad Tourism: কয়েক শো বছর আগেই নবগ্রাম ব্লকে এই অমৃতকুণ্ড গ্রামে তৈরি হয় এই সুর্যমন্দির। মানুষ এখানে আসেন দৈনন্দিন পুজো দিতে। সকালে চলে পুজো এবং প্রতি রবিবার হয় বিশেষ পুজো ।

+
নবগ্রামের

নবগ্রামের সূর্য মন্দির 

নবগ্রাম, তন্ময় মণ্ডল: সামনেই হোলির ছুটি। ভাবছেন এই ছুটিতে কোথায় যাবেন। মুর্শিদাবাদ তো যান অনেকেই! জানেন কি জেলায় আছে সূর্যমন্দির! ঘুরে আসুন একদিনের জন্য মন্দির। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হাতেগোনা মাত্র কয়েকটি সূর্যমন্দির রয়েছে। সূর্যদেবতার মন্দিরে তাঁর মূর্তি রয়েছে এমন মন্দিরের সংখ্যা আরও কম। কয়েক শতাব্দী আগে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের অমৃতকুণ্ড গ্রামে সূর্যদেবতার বিগ্রহ এবং মন্দির প্রতিষ্ঠা হলেও বিস্মৃতির অতলেই থেকে গেছে এই মন্দির। প্রতি বছর মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস এবং নবাবদের অন্যান্য নিদর্শন দেখার জন্য হাজার হাজার পর্যটক এলেও তাঁদের বেশিরভাগ, এমনকী জেলার অধিকাংশ মানুষই জানেন না মুর্শিদাবাদে কোথায় রয়েছে সূর্যদেবতার বিগ্রহ এবং তাঁর মন্দির।
জানা গিয়েছে, কয়েক শো বছর আগেই নবগ্রাম ব্লকে এই অমৃতকুণ্ড গ্রামে তৈরি হয় এই সূর্যমন্দির। মানুষ এখানে আসেন দৈনন্দিন পুজো দিতে। আপনিও চাইলে দোলের ছুটিতে একদিনের জন্য কাটিয়ে আসতে পারেন এই সূর্যমন্দির। সকালে চলে পুজো এবং প্রতি রবিবার হয় বিশেষ পুজো । হোলির ছুটিতে একদিন গিয়ে কাটিয়ে আসুন এই মন্দিরে।
advertisement
আরও পড়ুন : সপ্তাশ্ব টেনে নিয়ে যায় রথ! নবদ্বীপের এই মন্দিরে ভক্তদের অন্যতম বৈশিষ্ট্য সূর্যদেবের মূর্তি
মন্দিরের বর্তমান সেবায়েতরা জানাচ্ছেন, স্থানীয় মানুষের সহযোগিতায় বছর তিরিশ আগে তৈরি হয়েছে নতুন করে এই সূর্যমন্দির। যেখানে এখনও সূর্যদেবতার নিত্যসেবা করা হয়। পুরোহিত সুমন বলেন, ‘ সূর্য দেবতার যে মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, তাঁর মুখের একটু অংশ বহু বছর আগে ভেঙে গিয়েছে।  ‘এই মন্দিরে সপ্ত অশ্বচালিত রথের উপর আসীন রয়েছেন সূর্য দেবতা। তাঁর সঙ্গে রথের চালক অরুণকে দেখতে পাওয়া যায়। পাশেই রয়েছে মা মাতঙ্গীর একটি মূর্তি।’ একদিনের জন্য ঘুরে আসুন এই মন্দিরে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Murshidabad Tourism: দোলের ছুটিতে মুর্শিদাবাদে বেড়াতে যাচ্ছেন? কয়েকশো বছরের প্রাচীন এই সূর্যমন্দির দেখতে ভুলবেন না!
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement