TRENDING:

Murshidabad News: রঘুনাথগঞ্জে হঠাৎই বিকট শব্দে কেঁপে উঠল এলাকা! উড়ে গেল বাড়ির ছাদ

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের পর্ব মিটে গিয়েছে। বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে তাজা বোমা, কোথাও বা উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। তবে এবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ পঞ্চায়েত নির্বাচনের পর্ব মিটে গিয়েছে। বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে তাজা বোমা, কোথাও বা উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। তবে এবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। পঞ্চায়েত ভোট শেষ হতেই আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল রঘুনাথগঞ্জে। আমচকাই বিকট শব্দে কেঁপে ওঠে রঘুনাথগঞ্জের লক্ষীজোলা।
advertisement

গ্রামপঞ্চায়েতের রহমতপুর গ্রাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথগঞ্জের লক্ষীজোলা গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের জেমারুল ইসলাম তার বাড়িতে হঠাৎই বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। যাঁর বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছে, সেই জেমারুল ইসলাম সিপিআইএমর সঙ্গে যুক্ত বলে সুত্রে খবর। ঘটনার পর থেকেই ওই বাড়ির মালিক জেমারুল ইসলাম পলাতক।বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জঙ্গিপুর ফাঁড়ির পুল‌িশ।

advertisement

আরও পড়ুন: ডুয়ার্সে রেললাইনের ধারে শুয়ে রয়েছে ওটা কী? কাছে ‌যেতেই চোখ কপালে!

গ্রামের বাসিন্দারা জানান, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার লক্ষীজোলা গ্রাম পঞ্চায়েতের রহমতপুর এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় বাড়ির চত্বর। কিছুক্ষণ পর প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদে ফাটল ধরেছে।

View More

advertisement

এলাকাবাসীর দাবি, ছাদের উপর রাখা মজুত করা ছিল বেশকিছু বোমা, অতিরিক্ত তাপপ্রবাহর ফলে বিস্ফোরণ ঘটে বলে অনুমান স্থানীয়দের। যদিও হতাহতের কোন খবর নেই। স্থানীয়দের আরও দাবী, একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে অথচ পুলিশ প্রশাসনের ভূমিকা নিরব। যদিও ঘটনার পর ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লোকসভায় হার, বিধানসভায় জয়! তৃণমূলের 'ডেভিড'-এই আস্থা! জেলায় ঢুকতেই প্রচার শুরু অপূর্ব সরকারের
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: রঘুনাথগঞ্জে হঠাৎই বিকট শব্দে কেঁপে উঠল এলাকা! উড়ে গেল বাড়ির ছাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল