TRENDING:

Murshidabad News: পাচারের আগেই পুলিশের জলে ২ দুষ্কৃতী, উদ্ধার বিপুল ঘড়ি ও মোবাইল হ্যান্ডসেট

Last Updated:

ওই দুই দুষ্কৃতী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পুলিশ তাদের আটক করে। এরপরই তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন ও ঘড়ি উদ্ধার হয়। ধৃতদের নাম তহিদুল ইসলাম ও সারিকুল শেখ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: চোরাই মোবাইল ও হাতঘড়ি পাচার করতে গিয়ে পুলিশের হাতে বমাল সহ ধরা পড়ল দুই দুষ্কৃতী। রানিনগর থানার শেখপাড়া বাজার থেকে ওই দুই দুষ্কৃতী ধরা পড়ে‌। তাদের কাছ থেকে ৪৩ টি মোবাইল ফোন ও ৩২ টি ঘড়ি উদ্ধার হয়েছে।
advertisement

পুলিশ সূত্রে খবর, শেখপাড়া বাজারে ওই দুই দুষ্কৃতী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশ তাদের আটক করে। এরপরই তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন ও ঘড়ি উদ্ধার হয়। ধৃতদের নাম তহিদুল ইসলাম ও সারিকুল শেখ।

আরও পড়ুন: ষষ্ঠবারেও ব্যর্থ রেল, দক্ষিণেশ্বর স্টেশন সংলগ্ন বস্তি উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা

advertisement

ধৃতদের মাথার ওপর আর কেউ আছে কিনা, নাকি তারা বড় কোনও পাচার চক্রের অংশ তা তদন্ত করে দেখছে পুলিশ। সেইসঙ্গে এই চোরাই মালগুলো তারা কোথায় পাঠানোর চেষ্টা করছিল সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনা হল, মুর্শিদাবাদ সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে বরাবরই চোরাচালানের রমরমা কারবার। পুলিশ ও বিএসএফ কড়া নজর রাখলেও পাচারকারীরা বারবার কৌশল পাল্টে চোরাচালান চালিয়ে যায়। তবে বর্তমানে কড়াকড়ি অনেকটা বাড়ায় চোরাচালান কিছুটা হলেও কমেছে। এই দুই যুবক ধরা পড়ায় তাদের থেকে পাচার চক্রের অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নয়া ইতিহাসের পথে রেল, হাইটেক ক্যামেরা রুখে দেবে দুর্ঘটনা! নতুন ডিভাইসে বাঁচবে বহু প্রাণ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পাচারের আগেই পুলিশের জলে ২ দুষ্কৃতী, উদ্ধার বিপুল ঘড়ি ও মোবাইল হ্যান্ডসেট
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল