Murshidabad News: মুর্শিদাবাদে পর্যটনের মুকুটে নতুন পালক! পর্যটকদের স্বাগত জানাতে বেলডাঙায় নজরকাড়া তোরণ, ছবিতে দেখুন উন্মোচনের মুহূর্ত
- Reported by:Koushik Adhikary
- Published by:Madhab Das
Last Updated:
Murshidabad News: মুর্শিদাবাদের পর্যটকদের জন্য জোড়া সুখবর! একদিকে যেমন বেলডাঙার বুকে একটি তোরণ নির্মাণ করা হয়েছে, তেমনই খুব শীঘ্রই মুর্শিদাবাদ শহরেও গড়ে উঠবে আর এক ঐতিহাসিক প্রবেশদ্বার। এই সকল নতুন স্থাপত্য জেলার পর্যটনশিল্পকে আরও সমৃদ্ধ করবে।
advertisement
1/5

মুর্শিদাবাদ জেলাতে পর্যটকদের জন্য আরও খুশির খবর। মুর্শিদাবাদ শহরে তৈরি হবে আগামী দিনে ঐতিহাসিক একটি তোরণ। আর তার আগেই মুর্শিদাবাদ জেলার বেলডাঙার বুকে একটি তোরণ নির্মাণ করা হল।
advertisement
2/5
মুর্শিদাবাদ জেলা ছাড়াও বাইরে থাকা আসা পর্যটকদের কথা মাথায় রেখেই এবং ঐতিহাসিক বেলডাঙা শহরকে আরও পর্যটন দরবারে তুলে ধরবার জন্যই এই তোরণ নির্মাণ করা হয়েছে বেলডাঙা শহরে।
advertisement
3/5
বেলডাঙা পুরসভা প্রবেশ পথে তোরণের উদ্বোধন হল। বেলডাঙা পুরসভার ৯ নম্বর ওয়ার্ড লাগোয়া ফুলবাসতলা এলাকায় এই তোরণ নির্মাণ করা হয়েছে।
advertisement
4/5
বেলডাঙা আমতলা যাওয়ার রাস্তার উপরে এই তোরণ তৈরি করা হয়েছে। বেলডাঙা বিধায়ক হাসানুজ্জামান শেখ, পুরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায় ছাড়াও পুরসভার কাউন্সিলরা এদিন তোরণ উদ্বোধনে উপস্থিত ছিলেন।
advertisement
5/5
বেলডাঙা বিধায়ক হাসানুজ্জামান শেখ জানিয়েছেন, ডি ক্যাটাগরি পুরসভা বেলডাঙ্গা। দীর্ঘদিন ধরেই শহরবাসী দাবি ছিল একটি তোরণ নির্মাণের করার জন্য। শহরবাসীকে মান্যতা দিয়েই শহরবাসীর জন্য এই তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়াও বহরমপুর শহরের মতো আগামী দিনে বেলডাঙা শহরকে সাজানো হচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: মুর্শিদাবাদে পর্যটনের মুকুটে নতুন পালক! পর্যটকদের স্বাগত জানাতে বেলডাঙায় নজরকাড়া তোরণ, ছবিতে দেখুন উন্মোচনের মুহূর্ত