TRENDING:

Murshidabad News: মুড়ি মিলে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে মৃত শ্রমিক

Last Updated:

বহরমপুরের মুড়ি মিলে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে মৃত্যু হল এক শ্রমিকের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
মুর্শিদাবাদ: মুড়ি মিলের মেশিনে বিস্ফোরণ। আর তাতেই মৃত্যু হল ওই মিলের এক শ্রমিকের। আরও একজন গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি। ঘটনাটি ঘটেছে বহরমপুরের বানজেটিয়াএলাকায়। মৃত যুবকের নাম উত্তম স্বর্নকার।
advertisement

আরও পড়ুন: বীরেন্দ্র শাসমল সেতুতে যান চলাচলের নিয়ম শিথিল, বেশি ভারী গাড়ি চলাচলের অনুমতি

ওই মুড়ি মিলের অন্যান্য শ্রমিকরা জানিয়েছেন, যেদিন সকালে মেশিন চলাকালীন হঠাৎই বিকট শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে সবাই ছুটে আসেন মেশিন ঘরে। সেখানের মেঝেতে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দুই শ্রমিককে। তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। সেখানে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় উত্তম স্বর্ণকারের। অপর আরেক আহত শ্রমিকের সেখানেই চিকিৎসা চলছে।

advertisement

View More

মৃত শ্রমিকের বাড়ি চুনাখালি এলাকায়। ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মর্গে দেহ পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে মৃতের গোটা পরিবারজুড়ে। অন্যদিকে কীভাবে মুড়ি মিলের মেশিনে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছে বহরমপুর থানা।

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মুড়ি মিলে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে মৃত শ্রমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল