advertisement

চেন্নাই থেকে ফেরার পথে রহস্যমৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের! খুনের দাবি পরিবারের

Last Updated:

চেন্নাই থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। স্থানীয় সূত্রে খবর, চেন্নাই থেকে কাজ করে বাড়ি ফিরছিল মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত যশোহরি চৈতন্যপুর গ্রামের বাসিন্দা মহিরুল মল্লিক, কিন্তু বাড়ি ফেরা আর হল না।

 (প্রতীকী চিত্র)
(প্রতীকী চিত্র)
চেন্নাই থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। স্থানীয় সূত্রে খবর, চেন্নাই থেকে কাজ করে বাড়ি ফিরছিল মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত যশোহরি চৈতন্যপুর গ্রামের বাসিন্দা মহিরুল মল্লিক, কিন্তু বাড়ি ফেরা আর হল না। সালারের রায় গ্রামে অগ্নিদগ্ধ অবস্থায় দেহ উদ্ধার করা হল মঙ্গলবার বিকালে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে দাবি।
জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা অগ্নিদগ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃতের নাম মনিরুল মল্লিক।
advertisement
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত সোমবার চেন্নাই থেকে ট্রেন ধরে বাড়ি আসছিল। আজকে বাড়ি ফেরার কথা, কিন্তু তার আগেই ওই যুবককে খুন করে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে সালার ও কান্দি মহকুমা পুলিশ প্রশাসন। কী ভাবে মৃত্যু তার তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার-সহ গ্রাম জুড়ে।
advertisement
যুবকের মৃত্যুতে তদন্তের দাবি করেছেন পরিবারের সদস্যরা। এমনিতেই পরিযায়ী শ্রমিক, তার উপর হঠাৎ মৃত্যুতে বিপাকে পড়েছে গোটা পরিবার। পুলিশ মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
চেন্নাই থেকে ফেরার পথে রহস্যমৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের! খুনের দাবি পরিবারের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement