TRENDING:

Murshidabad News: বন্ধুদের সঙ্গে খেলতেই খেলতেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ছোট্ট শিশুর 

Last Updated:

খেলা করার সময়ে একটি বোলেরো গাড়ি ব্রেক ফেল করে এসে দ্রুত গতিতে ধাক্কা মারে। যার ফলে মাথায় চোট লাগে রাসেল হক নামের শিশুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ শুক্রবার সকালে কান্দি থানার অন্তর্গত হিজল নতুনগ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাত বছরের শিশুর। শুক্রবার দুপুরে দেহ ময়না তদন্ত করা হল কান্দি মহকুমা হাসপাতাল মর্গে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রাসেল হক (৭)।
বন্ধুদের সঙ্গে খেলতেই খেলতেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ছোট্ট শিশুর 
বন্ধুদের সঙ্গে খেলতেই খেলতেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ছোট্ট শিশুর 
advertisement

জানা গিয়েছে, শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত হিজল নতুন গ্রামে প্রাইমারি স্কুলের মাঠে তিন বন্ধুর সঙ্গে খেলা করছিল রাসেল সেখ। খেলা করার সময়ে একটি বোলেরো গাড়ি ব্রেক ফেল করে এসে দ্রুত গতিতে ধাক্কা মারে। যার ফলে মাথায় চোট লাগে রাসেল হক নামের শিশুর। গুরুতর আহত অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

আরও পড়ুন: উপনির্বাচনের আগে সাগরদিঘি থানার ওসি বদল, নির্দেশ কমিশনের

আরও পড়ুন: কথা বলতে পারে না, শুনতেও না! সেই ছাত্রীই বসল মাধ্যমিকে, গর্বিত গোটা পাড়া

View More

শুক্রবার দুপুরে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে ।ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে । যদিও ঘাতক গাড়ি কে আটক করা হলেও চালক পলাতক বলে জানা গিয়েছে। মৃত শিশুর আত্মীয়রা জানান, মা খালিদা বিবির সন্তান ছিল রাসেল হক। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পাঠরত ছিল। শুক্রবার সকালে খেলা করার সময়ে গাড়ির ধাক্কায় প্রাণ যায়। তবে শিশুর মৃত্যুর জেরে গোটা পরিবেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার দুপুরে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বন্ধুদের সঙ্গে খেলতেই খেলতেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ছোট্ট শিশুর 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল