TRENDING:

Murshidabad Accident: স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদে! বাড়ি ফিরল স্কুল ক্লার্কের নিথর দেহ

Last Updated:

মুর্শিদাবাদের ভরতপুরে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক স্কুলের করনিকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম ফুলছড়ি খাতুন (২৭)। বাড়ি বড়ঞা থানার কুমরাই গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ভরতপুরে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক স্কুলের করণীকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম ফুলছড়ি খাতুন (২৭)। বাড়ি বড়ঞা থানার কুমরাই গ্রামে।মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত সালারের মল্লিকপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের করণীকের কর্মরত ছিলেন।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদে! বাড়ি ফিরল স্কুল ক্লার্কের নিথর দেহ
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদে! বাড়ি ফিরল স্কুল ক্লার্কের নিথর দেহ
advertisement

সোমবার বিকালে স্কুল শেষ করে বাড়ি ফিরছিলেন তার সহকর্মীর সঙ্গে। বাড়ি ফেরার সময়ে ভরতপুর থানার অন্তর্গত চোঁয়াপুর এলাকায় একটি ডাম্পারে ধাক্কা মারলে গুরুতর আহত অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন: মোবাইল ছেড়ে মাঠমুখী হবে যুবকরা! অভিনব উদ্যোগ মুর্শিদাবাদে

চিকিৎসকেরা তার অবস্থার অবনতি দেখলে তড়িঘড়ি তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্ধমান যাওয়ার পথে মঙ্গল কোর্টের কাছেই তার মৃত্যু হয়। সোমবার রাতেই কান্দি মহকুমা হাসপাতালে দেহ ফিরিয়ে নিয়ে আসে পরিবার। মঙ্গলবার দুপুরে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে দেহ ময়না তদন্ত করার পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে ।ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।

advertisement

View More

আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে খেলতেই খেলতেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ছোট্ট শিশুর 

কয়েক বছর আগেই স্কুল শিক্ষা দফতরে গ্রুপ সি পদে চাকরি পান। পরিবারের স্বচ্ছতা আনতেই তিনি কর্মরত ছিলেন। আর স্কুল করে তার বাড়ি ফেরা হল না।বাড়ি ফিরছে মঙ্গলবার তার নিথর দেহ। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।যদিও ঘাতক ডাম্পার ও চালক পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Accident: স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদে! বাড়ি ফিরল স্কুল ক্লার্কের নিথর দেহ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল