TRENDING:

Malda News: বর্তমান প্রজন্মকে মাঠমুখী করতে নৈশকালীন ভলিবল টুর্নামেন্ট, উপচে পড়ল দর্শকদের ভিড়

Last Updated:

শরীর সুস্থ রাখার জন্য খেলাধুলো অত্যন্ত প্রয়োজন। আর তাই সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকা বর্তমান প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে নানান উদ্যোগ শুরু হয়েছে। সেই লক্ষ্যেই এবার মালদহের হবিবপুর ব্লকে আয়োজিত হল নৈশকালীন ভলিবল প্রতিযোগিতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: খেলার মাঠ থেকে মুখ ফিরিয়েছে বর্তমান প্রজন্ম। শর্ত বটেই এমনকি গ্রামীণ এলাকাতেও বিকেলে মাঠে খুব একটা খেলতে দেখা যায় না ছেলেমেয়েদের। চিকিৎসকরা বলছেন, শরীর সুস্থ রাখার জন্য খেলাধুলো অত্যন্ত প্রয়োজন। আর তাই সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকা বর্তমান প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে নানান উদ্যোগ শুরু হয়েছে। সেই লক্ষ্যেই এবার মালদহের হবিবপুর ব্লকে আয়োজিত হল নৈশকালীন ভলিবল প্রতিযোগিতা।
advertisement

হবিবপুরের দক্ষিণ চাঁদপুর গ্রামে এই নৈশ ভলিবল প্রতিযোগিতা আয়োজিত হয়। উৎসাহ ধরে রাখতে প্রতিযোগিতার পুরস্কার ছিল যথেষ্ট আকর্ষণীয়।রবিবার সন্ধেয় এই ভলিবল টুর্নামেন্ট শুরু হয়। হবিবপুর ও পুরনো মালদহ ব্লকের একাধিক দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজক দক্ষিণ চাঁদপুর গ্রামে থেকেই দুইটি দল অংশগ্রহণ করে। মোট ১০ টি দল অংশগ্রহণ করে এই ভলিবল প্রতিযোগিতায়।

advertisement

আরও পড়ুন: ফুট ব্রিজের রেলিং ভেঙে পড়েছে, আতঙ্কে ভুগছে কাকদ্বীপের মানুষ

দ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানুষরা। নয়শকালীন ভলিবল প্রতিযোগিতা দেখতে প্রচুর দর্শক হয়। সন্ধে থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলেপ্রতিযোগিতা। সেমিফাইনালে বেগুনবাড়ি দলকে হারিয়ে ফাইনালে ওঠে দক্ষিণ চাঁদপুর-এ টিম। অপরদিকে ব্রতীদল বুলবুলচন্ডীকে হারিয়ে ফাইনালে ওঠে মোহনবাগান। দক্ষিণ চাঁদপুর-এ ও মোহনবাগানের মধ্যে হড্ডাহাডি লড়াই হয় ফাইনালে। শেষে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ চাঁদপুর-এ দল। রানার্স হয় মোহনবাগান।

advertisement

View More

এই প্রতিযোগিতার উদ্যোক্তা লখিন্দর চৌধুরী বলেন, একসময় আমাদের গ্রামীণ এলাকায় নানান ধরনের খেলা অনুষ্ঠিত হত। ক্রিকেট, ভলিবল, সহ বিভিন্ন খেলার প্রতিযোগিতা হয়েছে। তবে বর্তমান প্রজন্ম ধীরে ধীরে এই ধরনের প্রতিযোগিতা থেকে সরে আসছে। আর তাই বর্তমান প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বর্তমান প্রজন্মকে মাঠমুখী করতে নৈশকালীন ভলিবল টুর্নামেন্ট, উপচে পড়ল দর্শকদের ভিড়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল