TRENDING:

Agriculture News: কৃষিজমিতে সেচের ক্ষেত্রে আর লাগবে না কর! প্রত্যন্ত এলাকার জমিতে বিনামূল্যে পৌঁছবে জল, কৃষকদের জন্য খুশির খবর

Last Updated:

Agriculture News: মালদহের কৃষকদের জন্য খুশির খবর! ইতিমধ্যেই জলসেচ কর মকুব করা হয়েছে। সেই সঙ্গেই কৃষিক্ষেত্রে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তাঁদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিনঃ চাষ জমিতে সেচের জন্য আর কর দিতে হবে না। বিনামূল্যে প্রত্যন্ত এলাকার কৃষিজমিতে জল পৌঁছে যাবে। কৃষকদের চাষে আরও উৎসাহিত করতে সরকারি জলসেচ প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরতে মাঠে নেমে পরিদর্শন করলেন প্রশাসনের আধিকারিকরা। এদিন মালদহের চাঁচল ২ ব্লকের একাধিক সেচ প্রকল্প পরিদর্শন করেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সহ কৃষি দফতরের আধিকারিকরা। মোট ১০টি জলসেচ প্রকল্প ঘুরে দেখা হয়।
advertisement

জনপ্রতিনিধি ও আধিকারিকরা সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং চাষের পরিধি কীভাবে আরও বাড়ান যায় সেই নিয়ে আলোচনা করেন। কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জানান, বর্তমানে এলাকায় প্রায় ১৫০-২০০ বিঘা জমিতে চাষাবাদ হচ্ছে। আগামী দিনে কীভাবে এই চাষের পরিমাণ দ্বিগুণ করা যায় এবং সেই জন্য কী কী পরিকাঠামো প্রয়োজন, তা খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ জাদুর দুনিয়া কাঁপাচ্ছেন পটাশপুরের ছেলে! বিজ্ঞানের আলোয় ম্যাজিক দেখিয়ে জিতছেন মন, জাদুকর এ.টি.এনে মুগ্ধ আট থেকে আশি সকলে

তাঁর কথায়, “সরকারি প্রকল্পের মাধ্যমে চাষিদের সবরকম সহযোগিতা করা হবে। কৃষিক্ষেত্রে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও তাঁদের কাছে পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই জলসেচ কর মকুবের ঘোষণা হয়েছে। এর ফলে কৃষকদের আর ন্যূনতম সেচ কর দিতে হবে না, যা তাঁদের আর্থিকভাবে অনেকটাই স্বস্তি দেবে।”

advertisement

View More

প্রশাসনের এই সরাসরি মাঠপর্যায়ের উদ্যোগে কৃষকরাও খুশি। নিখিল সরকার নামে এক কৃষক জানান, “এর আগে কোনদিন সরাসরি জমিতে এসে এভাবে পরিস্থিতি পরিদর্শন করেননি আধিকারিকরা। নতুন ঘোষণায় এবং সমস্যার দ্রুত সমাধানের আশ্বাসে চাষের প্রতি আগ্রহ আরও বাড়বে।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

ইতিমধ্যে এলাকায় প্রতিটি প্রকল্প থেকে গড়ে ১৫০-২০০ বিঘা জমিতে জল সরবরাহ করা হচ্ছে। তবে কিছু জায়গায় যান্ত্রিক ত্রুটি রয়েছে। আধিকারিকরা সেই জায়গা খতিয়ে দেখে আশ্বাস দিয়েছেন, দ্রুত সেই সমস্যাগুলির সমাধান করা হবে যাতে চাষের কাজে কোনও বিঘ্ন না ঘটে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: কৃষিজমিতে সেচের ক্ষেত্রে আর লাগবে না কর! প্রত্যন্ত এলাকার জমিতে বিনামূল্যে পৌঁছবে জল, কৃষকদের জন্য খুশির খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল