TRENDING:

Malda News: একেবারে অভিনব ভোগের আয়োজন পাতালচন্ডী মন্দিরের বাসন্তী পুজোয়, মিষ্টি ভোগের পরিমাণ শুনলে চোখ কপালে

Last Updated:

Basanti Puja at Patalchandi Temple: পাতাল চণ্ডী মন্দিরে বাসন্তি পুজো, দেবীকে দেওয়া হয় মিষ্টি ভোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: প্রাচীন পাতাল চন্ডী মন্দিরে বাসন্তী পুজোয় ভোগ নিবেদন রেওয়াজ রয়েছে ভক্তদের মধ্যে। বাসন্তী পুজোর পাঁচ দিন জেলা ও জেলার বাইরের বহু ভক্তের সমাগম ঘটে, মালদহের গৌড় সংলগ্ন কাটাগর পাতাল চন্ডী মন্দির প্রাঙ্গণে। বাসন্তী পুজোয় দূরদূরান্ত থেকে আসা ভক্তরা বিভিন্ন মিষ্টান্ন ভোগ নিবেদন করে থাকেন।
advertisement

প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ কেজি মিষ্টান্ন ভোগ নিবেদন করেন ভক্তরা। বাসন্তী পুজোর পাঁচ দিন ধরে চলে মিলন মেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পুজোর মূল আকর্ষণ  নর নারায়ণ সেবাও। চারিদিকে আম বাগান ঘেরা বিশাল এক জলাশয়ের পাশে রয়েছে গৌড়ের সেন আমলের পাতালচণ্ডী মন্দির। একসময় এই মন্দির প্রাঙ্গন জরাজীর্ণ অবস্থায় ছিল। সাধারণ মানুষ তেমন এই মন্দির প্রাঙ্গণে আসতেন না। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মন্দির প্রাঙ্গণে শুরু করা হয় বাসন্তী পুজো।

advertisement

আরও পড়ুন -  IMD Kalbaisakhi Alert|| ৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঝোড়ো হাওয়া, ঝড়বৃষ্টিতে উথালপাথাল, আগামী ২ ঘণ্টায় জেলায় জেলায় তুলকালাম

এ বছর বাসন্তী পুজোর ৪৩ তম বর্ষ। প্রতি বছর পাতাল চন্ডী মন্দির প্রাঙ্গণে বাৎসরিক উৎসব হয়ে উঠেছে এই বাসন্তী পুজো। বর্তমানে এই পুজোর ব্যাপ্তি জেলা ছাড়িয়ে বিভিন্ন দিকে ছড়িয়েছে। দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই মন্দির প্রাঙ্গণে।গৌড়ের ইতিহাস থেকে জানা যায়, সেন রাজাদের কুলদেবী ছিল চন্ডী।

advertisement

View More

আরও পড়ুন -  Investment Tips: সহজে টাকা বাড়িয়ে মালামাল হতে স্টকে ইনভেস্ট, জেনে নিন সব ঝুঁকি ও খুঁটিনাটি

সেন আমলে গৌড়ের চার প্রান্তে চারটি চন্ডী মন্দির প্রতিষ্ঠাতা করা হয়। তাঁদের মধ্যে অন্যতম পাতাল চন্ডী। এখনো প্রাচীন পাথরে খোদাই করা দেবী মূর্তি রয়েছে এখানে। এই পাতাল চন্ডী মন্দির প্রাঙ্গণে বর্তমানে শুরু হয়েছে বাসন্তী পুজো। শুধুমাত্র বাসন্তী পূজো নয় বর্তমানে পাতাল চন্ডী মন্দির প্রাঙ্গণে রয়েছে মা কালী বজরংবলী ও শিব মন্দির। এই দেবদেবীর টানে বহু ভক্ত এখানে নিয়মিত আছেন। ঐতিহাসিক নিদর্শন এই পাতাল চন্ডী মন্দির বাসন্তী পুজোর মধ্যে দিয়ে এক অন্য আকর্ষণ হয়ে উঠেছে বিগত কয়েক বছর ধরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Harsit Singh

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: একেবারে অভিনব ভোগের আয়োজন পাতালচন্ডী মন্দিরের বাসন্তী পুজোয়, মিষ্টি ভোগের পরিমাণ শুনলে চোখ কপালে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল