TRENDING:

Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম

Last Updated:

পেশায় আইনজীবী মোফাক্কেরুল ইসলাম ২০২১ সালে ইটাহার কেন্দ্র থেকে মিম-এর প্রার্থী হন৷ সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট প্রভাবশালী তিনি, রয়েছে প্রচুর ফলোয়ার৷

advertisement
২০২১ সালের বিধানসভা ভোটে উত্তর দিনাজপুরের ইটাহার কেন্দ্র থেকে আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম-এর প্রার্থী হয়েছিলেন কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম৷ সেই সূত্রেই তাঁকে মিম-এর নেতা বলে দাবি করা হচ্ছে৷
ধৃত মোফাক্কেরুলের পাশে দাঁড়াল মিম৷
ধৃত মোফাক্কেরুলের পাশে দাঁড়াল মিম৷
advertisement

এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

মোফাক্কেরুলকে দলের নেতা হিসেবে মানতে না চাইলেও অবশ্য ধৃত আইনজীবীর পাশে দাঁড়িয়েছেন মালদহ জেলার মিম সভাপতি৷ মোফাক্কেরুলকে মালদহের আদালতে তোলার সময়ও হাজির ছিলেন তিনি৷ মিম-এর জেলা সভাপতি রেজাউল করিম বলেন, ‘প্রচুর মানুষের ভোটাধিকার খর্ব করা হয়েছে। তার বিরুদ্ধে কথা বলতে গিয়েই গ্রেফতার হয়েছেন মোফাক্কেরুল।’

advertisement

সিআইডি সূত্রে খবর, গত বুধবার রাতে কালিয়াচকে বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছিল পেশায় আইনজীবী এবং এআইএমআইএম নেতা মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে৷ অভিযোগ, গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তব্য রেখে অশান্তিকে উস্কানি দেন তিনি৷

কালিয়াচকের ঘটনায় তাঁর উস্কানিমূলক ভিডিও ভাইরাল হওয়ার পরই মোফেক্কারুলের খোঁজ শুরু করে পুলিশ এবং সিআইডি৷ বিপদ বুঝে ভিন রাজ্যে পালানোর ছক কষেন এই আইনজীবী৷ এ দিন সকালে আলিপুরদুয়ার থেকে মোটরসাইকেলে করে বাগডোগরা বিমানবন্দরে আসেন মোফেক্কারুল ইসলাম ও আক্রামুল বাগানি৷ বিমানবন্দরের কাউন্টারে মোফেক্কারুল ইসলাম নিজের নাম বলতেই খবর যায় সিআইডি-র কাছে৷ কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা বিমানবন্দর থেকেই মোফেক্কারুল ইসলামকে গ্রেফতার করা হয়৷ ওই মোটরসাইকেলটিকেও আটক করা হয়েছে৷ মোফাক্কেরুল ইসলামকে এ দিন মালদহের আদালতে পেশ করে পুলিশ৷ আদালতে তোলার সময় মোফাক্কেরুল দাবি করেন, মিম থেকে আগেই ইস্তফা দিয়েছেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

এবারের বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরের নতুন দলের সঙ্গে জোট বেঁধে লড়ছে আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম৷ এ দিন কালিয়াচকের ঘটনা নিয়ে বলতে গিয়ে নাম না করে ওয়াইসিকে হায়দ্রাবাদের কোকিল বলে কটাক্ষ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল