TRENDING:

Weekend Trip: তারাপীঠের খুব কাছেই রয়েছে এক ঘন জঙ্গল! পর্যটকদের কাছে ‘সুন্দরবন’ নামে পরিচিত, এই জায়গাটি আপনার মন জয় করবেই

Last Updated:

তারাপীঠ মন্দিরের কাছেই রয়েছে ঘন জঙ্গলে ঘেরা মনোরম এক স্থান, যা স্থানীয়দের কাছে ‘তারাপীঠের সুন্দরবন’ নামে পরিচিত। প্রকৃতির সান্নিধ্যে বনভোজন ও ভ্রমণের জন্য এটি অসাধারণ এক ডেস্টিনেশন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: সাধক বামদেবের অন্যতম তীর্থভূমি তারাপীঠ মন্দির ভ্রমণের জন্য কম বেশি প্রায় বহু পর্যটক ছুটে আসেন। ভক্তদের মনে বিশ্বাস মা তারার মন্দিরে পুজো দিলে নিজের মনস্কামনা পূর্ণ হয়। আর সেই কারণে হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য। বিশেষ বিশেষ তিথিতে পর্যটকদের সংখ্যা বেড়ে যায় আরও কয়েকগুণ।
advertisement

তবে আপনি কী জানেন এই তারাপীঠ মন্দির থেকে কিছু দূরেই রয়েছে জঙ্গলে ঘেরা এক সুন্দর জায়গা। তারাপীঠ এলাকার বাসিন্দাদের কাছে পরিচিত তারাপীঠের সুন্দরবন নামে। প্রায় কয়েক বিঘা জায়গা জুড়ে রয়েছে গভীর এক ঘন জঙ্গল। জঙ্গলের দুই ধারের মাঝখানে রয়েছে সুন্দর এক কাঁচা পাকা রাস্তা। এর পাশাপাশি রয়েছে সুন্দর সুন্দর গাছ গাছালি।

advertisement

আরও পড়ুন: বক্রেশ্বরে শিবরাত্রির মহাপ্রস্তুতি, সারারাত খোলা থাকবে গর্ভগৃহ, জেনে নিন পুজোর সঠিক নির্ঘণ্ট

তবে এবার প্রশ্ন আপনি কোথায় গেলে দেখতে পাবেন এই ঘন জঙ্গল! রামপুরহাট রেল স্টেশন থেকে যে কোনও অটো ধরে আপনি পৌঁছে যেতে পারেন এই জায়গায়। আপনি আপনার গাড়ির চালককে বলবেন তারাপীঠ উদয়পুর মোড় বড় গেটের কাছে নামবো। গেটের ডান দিকে তাকালেই আপনি দেখতে পাবেন সেই ঘন জঙ্গল। যেখানে আপনি এই শীতের মরশুমে পরিবার পরিজন অথবা বন্ধু-বান্ধবদের নিয়ে বনভোজন সেরে নিতে পারবেন।

advertisement

View More

আরও পড়ুন: সিউড়ি-নলা নতুন রেল প্রকল্পের মাঝেই বন্ধ থাকা ভীমগড়-পলাস্থলী রেলপথ নিয়ে নয়া আপডেট! বড় পদক্ষেপ বিধায়কের

সেরা ভিডিও

আরও দেখুন
আম গাছে আগাম মুকুল? ফলন বাঁচাতে এই ৩টি ধাপে স্প্রে করার পরামর্শ বিশেষজ্ঞদের
আরও দেখুন

এছাড়াও শ্রাবণ মাসে বহু ভক্ত তারাপীঠ মন্দিরের পাশেই অবস্থিত শিব মন্দিরে জল অর্পণ করতে আসেন। ঠিক সেই সময় আপনি এই জঙ্গলের পাশে গাড়ি পার্কিং করে নিজেরা রান্নাবান্না করে দুপুরের খাবার সেরে নিতে পারেন। তাই এবার আপনি যদি বীরভূমের তারাপীঠ ভ্রমণের জন্য আসেন তাহলে অবশ্যই এই জায়গা ঘুরে আসুন। এই জায়গা হতে পারে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: তারাপীঠের খুব কাছেই রয়েছে এক ঘন জঙ্গল! পর্যটকদের কাছে ‘সুন্দরবন’ নামে পরিচিত, এই জায়গাটি আপনার মন জয় করবেই
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল