TRENDING:

Relationship : এই নিয়মগুলিতে দুর্বল সম্পর্ক মজবুত হয়, ভাঙা সম্পর্কও জোড়া লাগে

Last Updated:

গাছের যত্নের জন্য যেমন আলো, বাতাস, জল, সার, পরিচর্যা দরকার, সম্পর্কেরও (relationship) প্রয়োজন কিছু নিয়ম৷ সেগুলি মেনে চললে সম্পর্কও দীর্ঘজীবী হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চারাগাছের মতোই সম্পর্ককেও লালনপালন করতে হয়৷ গাছের যত্নের জন্য যেমন আলো, বাতাস, জল, সার, পরিচর্যা দরকার, সম্পর্কেরও (relationship) প্রয়োজন কিছু নিয়ম৷ সেগুলি মেনে চললে সম্পর্কও দীর্ঘজীবী হয় (Tips to strengthen your relation with your partner)৷ দৃঢ় বন্ধনে আরও কাছাকাছি আসেন দু’জনে৷
advertisement

সাহায্যের হাত

সমস্যায় একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ভুলবেন না৷ অন্য সময়েও অন্যের পছন্দ অপছন্দগুলি জানার চেষ্টা করুন৷ আশা, স্বপ্নকে অনুভব করুন ৷ তাহলে সহজেই সাহায্যের হাত প্রসারিত করতে পারবেন৷ সুদৃঢ় হবে আপনাদের বন্ধন৷

একে অপরকে বুঝুন

কাছাকাছি থেকেও কি সঙ্গীকে বুঝে উঠতে পারেন না? তাহলে আপনাদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কিছু ফাঁক থেকে যাচ্ছে৷ সমস্যা বা দূরত্ব দূর করতে কথা বলুন সঙ্গীর সঙ্গে৷ সম্পর্কে কোথায় গলদ, খুঁজে বার করুন৷

advertisement

আরও পড়ুন : এভাবে সাজুন, ভারী চেহারাতেও হয়ে উঠবেন আকর্ষণীয়া

একে অন্যকে সময় দিন

যে কোনও সম্পর্কে সময় খুবই গুরুত্বপূর্ণ৷ তবে এখন ব্যস্ততার জন্য সম্পর্কে কোয়ালিটি সময় কমে গিয়েছে অনেকটাই৷ মুখোমুখি কথা বলার অবসর না থাকলেও বজায় রাখুন ভার্চুয়াল যোগাযোগ৷ টেক্সট করুন৷ কাজের মাঝে ভিডিও কল-ও করে নিতে পারেন৷

advertisement

আরও পড়ুন : রোগা হওয়ার রেজোলিউশন ব্যর্থ হল এ বছরও? এই ভুলগুলি করেই যাচ্ছেন না তো?

পরিবর্তনের চেষ্টা জোর করে নয়

প্রত্যেক ব্যক্তি একে অন্যের থেকে আলাদা৷ তাই সঙ্গীর ব্যক্তিত্বে অপছন্দের কিছু থাকলে সেগুলিতে পরিবর্তন আনার চেষ্টা করতে যাবেন না জোর করে৷ বরং সম্পর্ককে সময় দিন৷ সঙ্গগুণ এবং সময়ের প্রভাবে ব্যক্তিত্বে পরিবর্তন আসতে পারে৷

advertisement

আরও পড়ুন : শুধু দিলেই হবে না, প্রিয়জনকে উপহার দেওয়ার সময় মেনে চলুন নির্দিষ্ট সহবতও

ছোট ছোট উদযাপন

জীবনে ছোট ছোট মুহূর্ত এবং উপলক্ষ উদযাপন করুন৷ জন্মদিন, বিবাহবার্ষিকী-সহ অন্যান্য উপলক্ষ উদযাপন করতে ভুলবেন না৷ এতে আপনাদের সম্পর্ক তরতাজা থাকবে৷

প্রয়োজনে কাউ্ন্সেলিং

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

ভেঙে যাওয়া সম্পর্ককে নতুন করে রাঙিয়ে তুলতে প্রয়োজন সময়৷ যদি তাতেও সম্পর্ক ভাল না হয়, তাহলে কাউন্সেলরের কাছে যান৷ কাউন্সেলিংয়ে সম্পর্ক মসৃণ হয়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship : এই নিয়মগুলিতে দুর্বল সম্পর্ক মজবুত হয়, ভাঙা সম্পর্কও জোড়া লাগে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল