TRENDING:

বোলপুর স্টেশনের কাছেই লুকিয়ে আছে এক টুকরো উত্তর-পূর্ব ভারত! শান্তিনিকেতন ভ্রমণে এই জায়গাটি মিস করবেন না

Last Updated:

Shantiniketan Basanta Utsav 2026: দোলের দিন বিশ্বভারতীতে বহিরাগতদের প্রবেশ নেই। তবে শান্তিনিকেতন গেলে ঘুরে আসতে পারেন সৃজনী শিল্প গ্রামে, যেখানে উত্তর পূর্ব ভারত ও রাঢ়বঙ্গের সংস্কৃতির অনন্য মেলবন্ধন দেখা যায় প্রকৃতির ছায়াতলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম,সৌভিক রায়: বসন্ত উৎসব, আবির খেলায় রং মেখে আনন্দে মেতে উঠবেন আট থেকে আশি সকলেই। আর বসন্ত উৎসব মানেই ভ্রমণপিপাসু বাঙালিরা ছুটে আসেন বীরভূম ভ্রমণের জন্য বিশেষ করে বসন্ত উৎসবে প্রায় হাজার হাজার দেশ-বিদেশের পর্যটকদের সমাগম ঘটে লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতনে কবিগুরুর টানে। যদিও এই বছর বিগত বেশ কয়েক বছরের মতন দোলের দিন বসন্ত উৎসব পালন করবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ।
advertisement

এর পরিবর্তে মার্চ মাসের ৬ তারিখ নিজেদের মধ্যে বসন্ত উৎসব পালন করবে বিশ্বভারতী। যেখানে কোনওভাবেই বহিরাগতদের প্রবেশের অনুমতি নেই। তবে আপনি যদি এই বসন্ত উৎসবে বোলপুর শান্তিনিকেতন আসেন তাহলে আপনাদের বোলপুর শান্তিনিকেতনের একটা অফবিট ডেস্টিনেশনের সন্ধান দেবো। বোলপুর শান্তিনিকেতনের খুব কাছেই রয়েছে এমন একটি গ্রাম যে গ্রামে উত্তর পূর্ব ভারতের সমস্ত সংস্কৃতির ছোঁয়া পাবেন।

advertisement

আরও পড়ুন: তারাপীঠ যাচ্ছেন? ৩ মার্চ বন্ধ থাকছে তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ, মা তারার দর্শনের আগে জেনে নিন সঠিক সময়

কবিগুরু শান্তিনিকেতনে নানান দেখার জিনিস রয়েছে। যেগুলি আপনি চাইলে একদিন ঘুরে শেষ করতে কোনওভাবেই পারবেন না। যেমন রয়েছে কবি গুরুর বিভিন্ন পর্যটন স্থান তেমনি রয়েছে আমার কুটির, প্রকৃতি ভবন, গোয়ালপাড়া এমন একাধিক জায়গা। তবে অনেকেই জানেন না সৃজনী শিল্প গ্রামের কথা। এখানে গেলেই আপনি এক ছাদের তলায় দেখতে পাবেন উত্তর পূর্ব ভারতের জীবন যাত্রা। এখানে রাঢ়বঙ্গের মানুষের উৎসব, লোক সংস্কৃতি থেকে শুরু করে আদিবাসী সাঁওতালিদের উৎসব তাঁদের জীবন যাত্রা দেখানো হয়েছে।

advertisement

View More

আরও পড়ুন: ‘বছরে এক আধবার আসি, যখন আসি…’, বীরভূমের মঞ্চে ‘তুফান’ তুললেন মিঠুন

সেরা ভিডিও

আরও দেখুন
চাষবাস ছাড়া পুজোর কাজ করেন বাবা, মা গৃহবধূ, দারিদ্র্যকে হারিয়ে আজ রাজস্থানে সৌমেন
আরও দেখুন

এমনকী উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গার মানুষের জীবন যাত্রা দেখানো হয়েছে বিভিন্ন শিল্পের মাধ্যমে সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে। শিল্পীদের তৈরি নানান ধরনের কাজ মুগ্ধ করবে আপনাকে। আর এই সৃজনী গ্রামেই রয়েছে একটা পুকুর। গাছের ছায়ায় সেই পুকুর পাড়ে বসলে দিন কেটে যাবে আপনার খুব সহজে। তাহলে এই বসন্তে একবার হলেও ঘুরে আসুন আপনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বোলপুর স্টেশনের কাছেই লুকিয়ে আছে এক টুকরো উত্তর-পূর্ব ভারত! শান্তিনিকেতন ভ্রমণে এই জায়গাটি মিস করবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল