Mithun Charaborty:'বছরে এক আধবার আসি, যখন আসি…', বীরভূমের মঞ্চে 'তুফান' তুললেন মিঠুন
- Reported by:Souvik Roy
- Published by:Rukmini Mazumder
Last Updated:
তাঁর বয়স শুধু ক্যালেন্ডারেই বাড়ে! তিনি এভারগ্রিন! আজও তাঁর সমান ফ্যান-ফলোয়ার: বীরভূমের মঞ্চে মিঠুনকে দেখতে উপচে পড়ল ভক্তদের ভিড়। 'মহাগুরু'র সুপারহিট ডায়ালগে দর্শকাসনে ঝড় উঠল
বীরভূম,সৌভিক রায়: বীরভূমের তারাপীঠ সংলগ্ন তারাপুর এলাকায় পরিবর্তন যাত্রা কর্মসূচিতে যোগদান করেন বাংলা চলচ্চিত্রের মহাগুরু মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীকে একবার চোখের দেখা দেখতে উপচে পড়ে ভিড়…বিজেপির কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ, বাদ ছিলেন না কেউ-ই! কাতারে কাতারে মানুষ অপেক্ষা করেন মিঠুন চক্রবর্তীর সিনেমার একটা ডায়লগ শোনার জন্য।
মহাগুরু মিঠুন চক্রবর্তী যখন মঞ্চে, তখন দর্শকাসনে উন্মাদনার জোয়ার! ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে। মঞ্চে কিছু ক্ষণ দলীয় বিষয় নিয়ে বক্তব্য রাখার পর, ভক্তদের সিনেমার ডায়লগ শোনালেন মিঠুন।
প্রসঙ্গত মিঠুন চক্রবর্তী তার প্রায় সমস্ত রাজনৈতিক কর্মসূচিতেই ছবির ডায়লগ শুনিয়ে থাকেন। সেই মতো এই দিনও তারাপীঠের দলীয় কর্মসূচির মঞ্চে তাঁর কয়েকটি ক্লাসিক ডায়লগ ছুঁড়ে দেন। যেমন তুফান সিনেমার সেই বিখ্যাত ডায়লগ ‘বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে”। শুধু ডায়লগ-ই নয়। গোট স্টেজ ঘুরে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে দেখান মিঠুন। তিনি বলেন, ”আমি বক্তব্য রাখার সময় কেউ হাতে মোবাইল নেবেন না। ভাল করে আমার কথাগুলো শুনবেন। তাই যা ছবি তোলার এখনই তুলে ফেলুন।”
advertisement
advertisement
এখনও পর্যন্ত চারশোর কাছাকাছি ছবিতে অভিনয় করে ফেলেছেন মিঠুন। এই বয়সেও সমানে কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেতা। তবে তিনি জানিয়েছেন, এখন আর সব ধরনের ছবিতে তিনি অভিনয় করতে চান না। এখন এমন কিছু চরিত্রে অভিনয় করতে চান যা তাঁকে সমৃদ্ধ করবে। সম্প্রতি, মিঠুনকে ‘প্রজাপতি ২’ ছবিতে দেখেছে দর্শক। দেব এবং মিঠুন জুটিতে ফের মজেছে সিনেপ্রেমীরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Mar 03, 2026 9:54 AM IST









