ব্যস্ত আর জঞ্জালের শহর বলা হয় হাওড়া শহর’কে। স্বাভাবিকভাবে, হাওড়াতে এমন প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ যা শহরবাসীর আরও পছন্দের। প্রতিদিনই মানুষ এসে হাজির হচ্ছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। আর ছুটির দিনগুলিতে আরও বেশি মানুষের উপস্থিতি। হাওড়া কলকাতা ও পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ আসেন।
advertisement
হাওড়া-আমতা সড়ক থেকে সরু গ্রামীণ রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই গন্তব্যে পৌঁছন । চোখে পড়বে রেল লাইনের দুই ধার জুড়ে বড় বড় গাছ খোলা আকাশের নিচে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। শিরীষ ছাতিম অশ্বত্থ বাঁশ সহ নানা গাছ স্টেশনকে যেন বুক দিয়ে আগলে রেখেছে। স্টেশন থেকে যেদিকেই তাকানো যাবে সেদিকেই সবুজ আর সবুজ, সেই সবুজের বেড়াজাল পার হলেই চাষের জমি। আরও খানিকটা এগিয়ে গেলে জনবসতি। এমন প্রকৃতি জেলায় প্রায় অদ্বিতীয়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে মানুষ হাজির হচ্ছে। সেই সঙ্গে স্থানীয় মানুষও এখানে সময় কাটাতে হাজির হন।
আরও পড়ুন: ‘হাওড়া ব্রিজ’ তৈরিতে কত টন ‘ইস্পাত’ লেগেছিল জানেন? চমকে দেবে ‘উত্তর’!
স্থানীয়দের কথায়, বহু মানুষের উপস্থিতি এখানে। গত কয়েক বছরে যত প্রচার হয়েছে, ততো বেশি মানুষের উপস্থিতি বেড়েছে দক্ষিণের এই ডুয়ার্সে। যদিও ডুয়ার্স নয় তবে এখানকার প্রকৃতি অনেকটা ডুয়ার্সের সঙ্গে মিল রয়েছে।





