TRENDING:

স্বামীর জামাইবাবুর সঙ্গে লিভ-ইন! ফলতায় দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার গৃহবধূর প্রেমিক

Last Updated:

হাতেনাতে ধরা পড়েছে অভিযুক্ত। ধৃতকে আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আনিশ উদ্দিন মোল্লা, ফলতা: দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার রামনগর পোল এলাকায় গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় মহিলার পরিচয় শনাক্ত করার পাশাপাশি তার প্রেমিক স্বরূপ ভান্ডারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকেরা।
গ্রেফতার প্রেমিক
গ্রেফতার প্রেমিক
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সুপ্রিয়া মণ্ডল (২৫) ফলতার উত্তর দেবীপুর এলাকার বাসিন্দা। তাঁর বিয়ে হয়েছিল দোস্তিপুর এলাকায় প্রসেনজিৎ মন্ডলের সঙ্গে। প্রায় এক বছর আগে তিনি স্বামীর জামাইবাবু স্বরূপ ভান্ডারীর সঙ্গে পালিয়ে গিয়ে বেহালায় লিভ-ইন সম্পর্কের মধ্যে বসবাস করছিলেন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) সন্দীপ গড়াই জানান, সম্প্রতি ওই সম্পর্কের অবনতি হতে থাকে। অভিযোগ, গত সোমবার বেহালার ভাড়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন সুপ্রিয়া মণ্ডল। পরে ঘটনাটি অন্যদিকে ঘোরাতে এবং দায় স্বামীর উপর চাপাতে অভিযুক্ত স্বরূপ ভান্ডারী ও তার মা মৃতদেহটি বাইকে করে ফতেপুর বাইপাস সংলগ্ন রামনগর পোল এলাকার কাছে ফেলে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

উদ্ধারের সময় মহিলার গলায় দাগ ছিল এবং অন্তর্বাসের মধ্যে একটি ভুয়ো সুইসাইড নোটও রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। দেহ উদ্ধারের পর তদন্তে নেমে পুলিশ প্রথমে মৃতার স্বামী প্রসেনজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে। সেই সূত্র ধরেই মূল অভিযুক্ত স্বরূপ ভান্ডারীকে গ্রেফতার করা হয়। পুরো ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। ধৃতকে আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকেরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
স্বামীর জামাইবাবুর সঙ্গে লিভ-ইন! ফলতায় দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার গৃহবধূর প্রেমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল