Kids Habbit: সন্তান আঙুল চোষে,দাঁত দিয়ে নখ কাটে? এই নিয়ে চিন্তায় ভুগছেন? কিন্তু গবেষকরা যা বললেন, শুনে চোখ কপালে উঠবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Kids Habbit: বাচ্চার আঙুল চোষা বা নখ খাওয়া নিয়ে মায়েরা আতঙ্কে থাকেন, ভাবেন, এই বুঝি শরীরে বাসা বাঁধছে রোগ-জীবাণু! কিন্তু গবেষকরা যা বললেন, শুনলে চমকে উঠবেন
advertisement
1/5

সন্তান কি সবসময় আঙুল চোষে? নখ কামড়ায়? বড় হয়েও সেই অভ্যাস ছাড়ছে না? এই নিয়ে আপনার বিড়ম্বনার শেষ নেই! ভাবছেন, এতে শরীরে বাসা বাঁধছে রোগ, ইনফেকশন, অ্যালার্জির জীবাণু? কিন্তু গবেষকরা যা জানালেন, তাতে অবাক হবেন!
advertisement
2/5
গবেষকরা জানাচ্ছেন, আঙুল চোষার অভ্যাস বা নখ খাওয়ার অভ্যাস নিয়ে চিন্তার কিছু নেই! এতে বরং, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বাড়ে নানাবিধ অ্যালার্জি রুখে দেওয়ার ক্ষমতা।
advertisement
3/5
এখানেই শেষ নয়! গবেষণায় দেখা গিয়েছে, বাচ্চার যদি দুটো খারাপ অভ্যাসই থাকে, অর্থাৎ যদি আঙুল চোষে এবং নখও খায়, তবে বিড়াল, কুকুর, ধুলো, ঘোড়া বা বায়ুবাহিত ফাংগাস থেকে অ্যালার্জির ঝুঁকি কমে যায়।
advertisement
4/5
কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির এক অধ্যাপক ম্যালকম সিয়ারস জানান, “আমাদের গবেষণার ফলাফল হাইজিন হাইপোথেসিস-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই তত্ত্ব অনুযায়ী, শৈশবে ময়লা বা জীবাণুর সংস্পর্শে এলে অ্যালার্জি হওয়ার ঝুঁকি কমে।'' গবেষণায় ১৩ বছর বয়সী বেশ কিছু কিশোরের ওপর সমীক্ষা চালান গবেষকরা। দেখা গিয়েছে এদের মধ্যে ৪৫ শতাংশ শিশু বিড়াল, কুকুর, ধুলো, ঘোড়া বা ফাংগাস অ্যালার্জির প্রতি সংবেদনশীল। তবে এই শিশুদের মধ্যে যাদের আঙুল চোষার অভ্যাস রয়েছে তাদের অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার প্রবণতা ৩১ শতাংশ পর্যন্ত কম।
advertisement
5/5
অধ্যাপক ম্যালকম সিয়ারস আরও জানান, শিশুদের এই ধরনের অভ্যাসে অনুপ্রাণিত করতে বলা হচ্ছে না। তবে এই অভ্যাসের যে একটা ইতিবাচক দিক রয়েছে তা বলা যেতেই পারে। মুখে আঙুল দেওয়ার ফলে জীবাণু সরাসরি তাদের শরীরে প্রবেশ করছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kids Habbit: সন্তান আঙুল চোষে,দাঁত দিয়ে নখ কাটে? এই নিয়ে চিন্তায় ভুগছেন? কিন্তু গবেষকরা যা বললেন, শুনে চোখ কপালে উঠবে