TRENDING:

Alipurduar Temple Tourism: দুর্গম পথে মহাকাল মন্দিরের পাশে গুহায় বিরাজমান দেবী দুর্গার প্রাচীন বিগ্রহ, জয়ন্তী এলে ভুলবেন না দর্শন করতে

Last Updated:

Alipurduar Temple Tourism: জয়ন্তীতে প্রাচীন মহাকাল মন্দিরের পাশেই গুহায় পূজিতা হন দেবী দুর্গা। বহু প্রাচীন এই মন্দির দেখতে ভুলবেন না জয়ন্তী বেড়াতে গেলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: জয়ন্তী মহাকাল ধামে গিয়ে শুধু শিবমন্দির দর্শন করে চলে আসছেন? পাহাড়ের গুহায় আরও একটি মন্দির রয়েছে। জানেন কি সেই মন্দির সম্পর্কে? এই মন্দিরে পূজিত হন দেবী দুর্গা। বহু বছর ধরে দেবী দুর্গা পূজিত হয়ে আসছেন শিব মন্দিরের পাশের এই গুহায়। তবে বড় মহাকাল ধামে গিয়ে শিবের পুজো দিলেও এই মন্দিরে যান না অনেক ভক্ত। বলা ভাল জানেনই না দেবী মন্দির সম্পর্কে।
advertisement

এই জয়ন্তী বড় মহাকাল ধামের পথ বড় দুর্গম। পাহাড়ি নদী, বড় বড় পিচ্ছিল পাথর রয়েছে রাস্তাজুড়ে। ভক্তদের সুবিধার্থে এই পাথরগুলির ওপর সাঁকো, সিঁড়ি তৈরি করে দেওয়া হয় অস্থায়ীভাবে। ভারত, ভুটান দুই দেশের তরফে ভক্তদের সুবিধার দিকে নজর রাখা হয়। বড় মহাকাল মন্দির ভুটান পাহাড়ে রয়েছে। শিব মন্দিরের পাশের গুহায় রয়েছে দেবী দুর্গার মন্দির। সেখানেও নিত্য পূজিত হন দেবী। পাহাড়ের গুহায় ছোট পাথরের দেবী দুর্গার মূর্তি রয়েছে।ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত খোলা থাকে জয়ন্তী বড় মহাকালের রাস্তা। এই সময় ভক্তরা রোজ পুজো দেন এই মন্দিরে এসে।বড় মহাকাল যাওয়ার পথে একটি ছোট কুণ্ড রয়েছে। এখানে স্নান করে জল নিয়ে পুজো দিতে যান ভক্তরা।

advertisement

আরও পড়ুন : মাটির ঢিবির আড়ালে লুকিয়ে রাজকীয় ইতিহাস! বল্লাল সেনের প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ দেখতে আসুন মালদহে

সেরা ভিডিও

আরও দেখুন
চারদিকে দালান, মাঝে নাট মন্দির! মুর্শিদাবাদের 'দ্বিতীয় বৃন্দাবন' যেন একটুকরো ইতিহাস
আরও দেখুন

মন্দিরের পুরোহিত অরবিন্দ গিরি জানান, “আমরা চাই দেবী মন্দির সম্পর্কে জানুক ভক্তরা। বড় মহাকালের পরের পাহাড়ি গুহাতেই রয়েছেন দেবী। এই দেবীর দর্শন করলে ভক্তদের মন ভরে উঠবে। এই বিষয় নিয়ে আমরা নিশ্চিত।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Alipurduar Temple Tourism: দুর্গম পথে মহাকাল মন্দিরের পাশে গুহায় বিরাজমান দেবী দুর্গার প্রাচীন বিগ্রহ, জয়ন্তী এলে ভুলবেন না দর্শন করতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল