এক ছাদের তলায় গোটা বাংলা! গ্রাম কৃষ্টি উৎসব মেলায় এলে পাবেন বাংলা শিল্প-সংস্কৃতির ছোঁয়া, সঙ্গে হবে রসনাতৃপ্তিও
- Published by:Pooja Basu
Last Updated:
১৬ থেকে ২২ মার্চ চলছে মেলা। প্রতিদিন চলঠে আড্ডা, সাহিত্য চর্চা , কবিতা পাঠ৷ সঙ্গে থাকছে বাউল , ঝুমুর, ফকির,সহজিয়া লোকগান৷ এর সঙ্গে জুড়বে আধুনিক গানেরও পসরা।
advertisement
1/7

ব্যারাকপুরের গঙ্গার ধারে ঐতিহাসিক স্থান মঙ্গল পান্ডে পার্ক, খুবই জনপ্রিয়। সেই পার্কে বসেছে বিরাট মেলা৷ উদ্যোগে রসই কিং এবং বিজল্প। নাম গ্রাম কৃষ্টি উৎসব। বলতে পারেন কম্বো মেলা।
advertisement
2/7
কারণ এখানে আসলে আপনি পেয়ে যাবেন গ্রাম বাংলার হরেক রকমের জিনিস৷ সঙ্গে থাকছে গান-বাজনা আর খাওয়া দাওয়ার স্টল! অর্থাৎ একটা দিন বেশ আনন্দ করতে পারবেন মেলায় এলে৷
advertisement
3/7
রসোই এর কর্ণধার বলেন সাধারণ মানুষের ভিড় দেখে বোঝা যাচ্ছে যাদের জন্য উদ্যোগ অর্থাৎ সাধরণ মানুষ, তারা এই মেলায় এসে যথেষ্ট খুশি এবং আপ্লুত। বিজল্পের উদ্যোক্তা প্রসূন ভৌমিক বলেন, গ্রামের যে পরম্পরা হস্তশিল্প তার সঙ্গে বইয়ের ভাণ্ডার নিয়ে বড় বড় প্রকাশনী সংস্থা রয়েছে এখানে। আনন্দ, পত্রভারতী, গুরুচন্ডালীর উদ্যোগে প্রায় ৫০ টি বইয়ের দোকান বসেছে সঙ্গে রয়েছে লিটল ম্যাগাজিন ও।
advertisement
4/7
এরই সঙ্গে রয়েছে হস্তশিল্প ও রন্ধন শিল্পের সম্ভার। মানে সৃষ্টি, সাহিত্য, রসনার ত্রিবেণী সঙ্গম বাংলা গ্রাম কৃষ্টি মেলা।
advertisement
5/7
এখানে কবি জয় গোস্বামীকে জীবন কৃতি সম্মান দেওয়া হল। ভূমির সৌমিত্র গান গাইলেন। গ্রাম বাংলার কৃষ্টি তাই একসঙ্গে বইমেলা হস্তশিল্প মেলা এবং খাদ্য মেলা সব ধরনের ঐতিহ্য একসঙ্গে।
advertisement
6/7
১৬ থেকে ২২ মার্চ চলছে মেলা। প্রতিদিন চলঠে আড্ডা, সাহিত্য চর্চা , কবিতা পাঠ৷ সঙ্গে থাকছে বাউল , ঝুমুর, ফকির,সহজিয়া লোকগান৷ এর সঙ্গে জুড়বে আধুনিক গানেরও পসরা।
advertisement
7/7
বাংলার বিভিন্ন গ্রাম থেকে নিজেদের পসরা নিয়ে এসেছেন প্রায় ৫০ জন হস্তশিল্পী। বাংলার স্বাদ মিলছে। থাকছে কন্টিনেন্টাল-তন্দুরি সহ বাঙালি খাবার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
এক ছাদের তলায় গোটা বাংলা! গ্রাম কৃষ্টি উৎসব মেলায় এলে পাবেন বাংলা শিল্প-সংস্কৃতির ছোঁয়া, সঙ্গে হবে রসনাতৃপ্তিও