TRENDING:

Malda Tourism: মালদহ ভ্রমণে গিয়ে মিস করবেন না! গৌড়ের এই প্রাচীন জাহাজ ঘাট না দেখলে আপনার সফর থাকবে অপূর্ণ

Last Updated:

Malda Tourism: বাংলার প্রাচীন রাজধানী গৌড়ের স্থাপত্যের ভিড়ে হারিয়ে না যাওয়া এক অনন্য ইতিহাস হল এই জাহাজ ঘাট। এক সময় গঙ্গা্র শাখা নদী ভাগীরথী এই ঘাটের বুক চিরে বয়ে যেত। সুলতানি আমলের বাণিজ্যিক ঐতিহ্যের সাক্ষ্যবাহী এই স্থানটি আজও পর্যটকদের অবাক করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: আধুনিক প্রযুক্তির দৌলতে মানুষের জীবনযাপন যেমন বদলেছে, তেমনই বদল এসেছে যাতায়াত ব্যবস্থাতেও। স্থলপথ, জলপথ থেকে আকাশপথ। সব ক্ষেত্রেই আজ দ্রুততা ও সুবিধাই মূল কথা। কিন্তু মাধ্যম বদলালেও ইতিহাস তার স্মৃতি ধরে রেখেছে কিছু নিঃশব্দ স্থাপত্যে। তেমনই এক ঐতিহাসিক নিদর্শন মালদহের প্রাচীন গৌড় নগরীর বুকে দাঁড়িয়ে থাকা জাহাজ ঘাট।
advertisement

গৌড়ের প্রাচীন রাজপ্রাসাদ থেকে কিছুটা দূরে অবস্থিত এই জাহাজ ঘাট একসময় ছিল জলপথে যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজ তা নিঃশব্দে অতীতের সাক্ষ্য বহন করছে। এখানে দাঁড়ালে যেন চোখের সামনে ভেসে ওঠে সেই সময়ের দৃশ্য। রাজকীয় নৌযান, সুলতানি শাসকদের যাতায়াত, আর ব্যস্ত নদীপথের চলাচল। প্রায় পাঁচ শতাধিক বছর ধরে গৌড়ের রাজপ্রাসাদের পশ্চিম প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ঘাট। ইতিহাসবিদদের মতে, সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসন কালেই নির্মিত হয়েছিল এই জাহাজ ঘাট। সে সময় গঙ্গার শাখা ভাগীরথী নদী রাজপ্রাসাদের পাশ দিয়ে প্রবাহিত হত। নদীপথই ছিল তখন যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রমের অন্যতম মাধ্যম।

advertisement

আরও পড়ুন: কর্মহীন বাবা, নুন আনতে পান্তা ফুরোয় দশা! সব বাধা টপকে ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে নদিয়ার আফরোজ, সাফল্যের গল্পে অনুপ্রাণিত অনেকেই

ইতিহাস গবেষক এম আতাউল্লাহ জানান, “গৌড় নগরীর সঙ্গে নদীপথের সংযোগ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জাহাজ ঘাট শুধু রাজকীয় যাতায়াতের জন্যই নয়, বাণিজ্য ও প্রশাসনিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ভাগীরথী নদীর প্রবাহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘাটটির ব্যবহার কমে যায়, কিন্তু ইতিহাসের সাক্ষী হিসেবে এটি আজও অমলিন।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সমুদ্রের শঙ্খ থেকে শাঁখা, কীভাবে তৈরি হয় এই শাঁখা? জানুন
আরও দেখুন

আজকের দিনে যখন আধুনিক সেতু ও মহাসড়ক মানুষের যাতায়াতকে সহজ করেছে। তখন গৌড়ের এই জাহাজ ঘাট মনে করিয়ে দেয় প্রাচীন বাংলার সমৃদ্ধ জলপথ নির্ভর সভ্যতার কথা। ইতিহাসের সেই জলছাপ আজও স্পষ্ট গৌড়ের বুকে, নীরবে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন জাহাজ ঘাটে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Malda Tourism: মালদহ ভ্রমণে গিয়ে মিস করবেন না! গৌড়ের এই প্রাচীন জাহাজ ঘাট না দেখলে আপনার সফর থাকবে অপূর্ণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল