TRENDING:

Weekend Trip: বহু অভিনেতা-অভিনেত্রীর পা পড়েছে 'এই' জঙ্গলে, নিরিবিলিতে ঘুরে আসুন সঙ্গীকে নিয়ে, ঘুরে আসুন সপ্তাহান্তে

Last Updated:
Weekend Trip: টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব, অভিনেত্রী কৌশানি মুখার্জি, আবির চট্টোপাধ্যায়-সহ আরও বহু তারকা ইতিমধ্যেই এই জঙ্গলাঞ্চলে শ্যুটিং করেছেন।
advertisement
1/5
বহু অভিনেতা-অভিনেত্রীর পা পড়েছে 'এই' জঙ্গলে, নিরিবিলিতে ঘুরে আসুন সঙ্গীকে নিয়ে, ঘুরে আসুন
*পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বিস্তীর্ণ জঙ্গলাঞ্চল আজ ধীরে ধীরে নতুন পরিচিতি পাচ্ছে। বহু মানুষের কাছে এই এলাকা এখন ‘জঙ্গলমহল’ নামেই পরিচিত। চারদিকে সবুজে মোড়া এই নির্জন ও প্রাকৃতিক পরিবেশ যেন এক অনন্য সৌন্দর্যের ছবি তুলে ধরে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কিছুটা শান্ত সময় কাটাতে চাইলে এই জায়গাটি হতে পারে আদর্শ গন্তব্য।
advertisement
2/5
*এই জঙ্গলঘেরা এলাকায় এমন অনেক জায়গা রয়েছে, যা দেখলেই মনে হয় যেন সিনেমার জন্য তৈরি করা প্রাকৃতিক সেট। ঘন সবুজ বন, মাটির পথ আর নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে এটি বহু পরিচালক ও প্রযোজকের পছন্দের শ্যুটিং স্পট হয়ে উঠেছে। সেই কারণেই প্রায়ই এখানে দেখা মেলে বিভিন্ন সিনেমা ও সিরিয়ালের শ্যুটিংয়ের।
advertisement
3/5
*টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব, অভিনেত্রী কৌশানি মুখার্জি, আবির চট্টোপাধ্যায়-সহ আরও বহু তারকা ইতিমধ্যেই এই জঙ্গলাঞ্চলে শ্যুটিং করেছেন। তাদের উপস্থিতিতে অনেক সময় এই শান্ত এলাকাও জমে ওঠে সিনেমার ব্যস্ততায়। স্থানীয় বাসিন্দারাও কাছ থেকে তারকাদের কাজ দেখতে পেয়ে বেশ উচ্ছ্বসিত হন।
advertisement
4/5
*এই অঞ্চলের অন্যতম আকর্ষণ হল কালিকাপুর রাজবাড়ি। এই রাজবাড়িতেও একাধিক সিনেমা ও ধারাবাহিকের শ্যুটিং হয়েছে। কিছুদিন আগে মুক্তি পাওয়া কাজল অভিনীত হিন্দি ছবি মা সিনেমারও কিছু দৃশ্য এখানে ধারণ করা হয়েছে।
advertisement
5/5
*সব মিলিয়ে আউশগ্রামের এই জঙ্গলাঞ্চল এখন শুধু শ্যুটিং স্পটই নয়, ধীরে ধীরে পর্যটনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটাতে চাইলে কিংবা সিনেমার পরিচিত লোকেশন কাছ থেকে দেখতে চাইলে ছুটির দিনে একবার ঘুরে আসতেই পারেন এখানে। প্রকৃতি আর সিনেমার মেলবন্ধনে এই জায়গা যে কাউকেই মুগ্ধ করবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: বহু অভিনেতা-অভিনেত্রীর পা পড়েছে 'এই' জঙ্গলে, নিরিবিলিতে ঘুরে আসুন সঙ্গীকে নিয়ে, ঘুরে আসুন সপ্তাহান্তে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল