TRENDING:

কুঁকড়ে যায় 'সাপ'...! এই 'আট' গন্ধ টিকতে দেয় না বিষধরদের, বাড়িতে থাকলে ত্রিসীমানায় ঘেঁষবে না সাপ, জানুন বিশেষজ্ঞের পরামর্শ

Last Updated:
Snake Tips: গ্রাম বাংলার মানুষ প্রায় প্রতিনিয়তই সাপ-খোপের কামড়ের আতঙ্কে ভোগেন। গরম বাড়লে বা বর্ষাকালে সাপ প্রায়ই মাঠ-ঘাট, রাস্তা, ঝোপঝাড় এবং পুরনো বাড়ির মতো জায়গা থেকে ঘরে ঢুকে আসে। শুধু গ্রামেই নয়। শহরেও সাপের  ভয় বাড়ে এই মরশুমে। তবে, জানেন কী আমাদের বাড়িতে কিছু নির্দিষ্ট জিনিসপত্র ও খাবার জায়গা মতো রাখা থাকলে সাপ সেগুলোর ধারে-কাছেও আসতে পারে।
advertisement
1/11
কুঁকড়ে যায় 'সাপ'...! এই 'আট' গন্ধ টিকতে দেয় না বিষধরদের, বাড়িতে থাকলে ত্রিসীমানায় ঘেঁষবে না সাপ
ভারতে গরমে ও বর্ষাকালে সাপ প্রায়শই ঝোপঝাড় এবং পুরনো বাড়ির মতো জায়গা থেকে বাড়িতে প্রবেশ করে। খাবারের সন্ধানে ঘরে আসা সাপ দেখে মানুষ ভয় পায় এবং সেগুলোকে মারার চেষ্টা করে।
advertisement
2/11
তবে, বিশেষজ্ঞরা বলেন যে সাপ কেবল ভয় পেলেই আক্রমণ করে, এবং তাদের বিরক্ত না করেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া সহজ। আসলে সাপ কিছু নির্দিষ্ট ধরণের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, এই গন্ধগুলি ব্যবহার করে আপনি নিরাপদে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কী কী।
advertisement
3/11
প্রাণী বিষয়ক ওয়েবসাইট অ্যাজ-অ্যানিমাল এমন ৮টি পদার্থের তালিকা করেছে, যেগুলোর গন্ধ শুঁকেই সাপ লুকোনোর গর্ত খোঁজে। এগুলোর মধ্যে রসুন ও পেঁয়াজ অন্যতম, সেই সঙ্গে রয়েছে পুদিনা, লবঙ্গ, তুলসী, দারুচিনি, ভিনেগার, লেবু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যামোনিয়া গ্যাস।
advertisement
4/11
রসুন এবং পেঁয়াজ: সাপ রসুন ও পেঁয়াজের তীব্র গন্ধ সহ্য করতে পারে না, যা প্রায় প্রতিটি বাড়িতেই পাওয়া যায়। বাড়িতে এগুলো রাখলে সাপ দূরে থাকবে।
advertisement
5/11
কার্বলিক অ্যাসিড: এটি সাপ তাড়াতে ব্যবহৃত হয়, কিন্তু এটি সাপের জন্য ক্ষতিকর। এটি ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করা উচিত।
advertisement
6/11
পুদিনা, তুলসী: সাপ পুদিনা ও তুলসী পাতার গন্ধও অপছন্দ করে সাপ। তুলসী গাছ লাগালে সাপ বাড়ি থেকে দূরে থাকে।
advertisement
7/11
লেবুর রস, ভিনেগার এবং দারচিনির তেল: এই তিনটির মিশ্রণ বাড়ির চারপাশে ছিটিয়ে দিলে সাপ প্রবেশের সম্ভাবনা কমে যায়।
advertisement
8/11
অ্যামোনিয়া: অ্যামোনিয়া গ্যাসের গন্ধ সাপ তাড়াতে খুবই কার্যকর। বাড়িতে এই গন্ধ কোণায় কোণায় ছড়িয়ে দিলে সাপ কাছাকাছি আসবে না সহজে।
advertisement
9/11
কেরোসিন: সাপেরা কেরোসিনের গন্ধ একেবারেই পছন্দ করে না। তাই বাড়ি থেকে সাপ দূরে রাখতে চাইলে কেরোসিন ছিটিয়ে দিন।
advertisement
10/11
শব্দ ও পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ: সাপ শব্দকে খুব ভয় পায়। গবেষণায় দেখা গিয়েছে সাপ খাবার খুঁজে বের করতে ও চলাচল করতে তাদের শ্রবণশক্তি ব্যবহার করে। তাই, বাড়িতে শব্দ করা এড়ানো গেলে এবং চারপাশ পরিষ্কার রাখলে সাপের প্রবেশ ঠেকানো যায়। এছাড়াও ঝোপঝাড় ও আবর্জনা দূরে রাখাও জরুরি।
advertisement
11/11
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কুঁকড়ে যায় 'সাপ'...! এই 'আট' গন্ধ টিকতে দেয় না বিষধরদের, বাড়িতে থাকলে ত্রিসীমানায় ঘেঁষবে না সাপ, জানুন বিশেষজ্ঞের পরামর্শ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল