Zumba Dance Fitness Tips: মোমের মতো গলবে মেদ...! 'জুম্বা' ডান্স করলেই ৭ দিনে কমবে কেজি কেজি ওজন, শরীর থাকবে চাঙ্গা
- Reported by:SUROJIT DEY
- Published by:Riya Das
Last Updated:
Zumba Dance: স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি আনন্দ ও বিনোদনের নতুন মাধ্যম হিসেবেও জুম্বা ডান্স দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে জেলায়। শরীরচর্চা আর আনন্দ দুটোকেই একসঙ্গে পাওয়ার সুযোগ থাকায় অনেকেই এখন এই নাচের দিকেই ঝুঁকছেন।
advertisement
1/7

শরীর ও মনকে সুস্থ রাখতে জুম্বা ডান্সে ঝুঁকছেন জলপাইগুড়ির মহিলারা। জুম্বা ডান্স শরীরকে চাঙ্গা রাখতে বেশ কার্যকরী। জানুন বিশেষজ্ঞের পরামর্শ।
advertisement
2/7
জলপাইগুড়ি জেলায় ধীরে ধীরে বাড়ছে স্বাস্থ্য সচেতনতা। শরীরকে ফিট এবং মনকে প্রফুল্ল রাখতে এখন অনেক মহিলাই বেছে নিচ্ছেন জুম্বা ডান্স। জেলার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত অনুশীলনের মাধ্যমে তারা নিজেদের সুস্থ রাখার চেষ্টা করছেন।
advertisement
3/7
প্রশিক্ষকদের মতে, জুম্বা ও বলিউড ডান্স শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি কার্যকর শরীরচর্চাও। এই ধরনের নাচে শরীরের প্রায় সব অঙ্গই সক্রিয় থাকে। ফলে শরীরের কর্মক্ষমতা বাড়ে এবং দীর্ঘদিনের ব্যথা বা অবসাদ অনেকটাই কমে।
advertisement
4/7
নিয়মিত নাচের ফলে শরীরে শক্তি বাড়ার পাশাপাশি খিদেও বেড়ে যায় এবং জীবনযাপনের নিয়মও অনেকটাই ঠিক থাকে। শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এই নাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রশিক্ষকরা।
advertisement
5/7
ব্যস্ত জীবনে অনেক সময় মানুষ একাকীত্বে ভোগেন। জুম্বা ডান্সের মতো গ্রুপ ট্রেনিং সেই একাকীত্ব কাটাতে সাহায্য করে। একসঙ্গে অনুশীলন করতে গিয়ে নতুন বন্ধুত্ব তৈরি হয়, বাড়ে আত্মবিশ্বাস এবং মনও থাকে অনেকটা চাঙ্গা।
advertisement
6/7
জলপাইগুড়ির বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমানে বিদেশি ধাঁচের এই নাচ শেখানো হচ্ছে। বিদেশি ও বলিউড গানের তালে তালে অনুশীলনে মেতে উঠছেন অংশগ্রহণকারীরা। বিশেষ করে মহিলাদের উৎসাহ চোখে পড়ার মতো। প্রতিদিনই বাড়ছে নতুন সদস্যের সংখ্যা।
advertisement
7/7
স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি আনন্দ ও বিনোদনের নতুন মাধ্যম হিসেবেও জুম্বা ডান্স দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে জেলায়। শরীরচর্চা আর আনন্দ দুটোকেই একসঙ্গে পাওয়ার সুযোগ থাকায় অনেকেই এখন এই নাচের দিকেই ঝুঁকছেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Zumba Dance Fitness Tips: মোমের মতো গলবে মেদ...! 'জুম্বা' ডান্স করলেই ৭ দিনে কমবে কেজি কেজি ওজন, শরীর থাকবে চাঙ্গা