advertisement

IIT Kharagpur: রাউরকেল্লা থেকে আইআইটি খড়গপুরের শীর্ষপদে, 'ইনি'ই প্রথম মহিলা ডেপুটি ডিরেক্টর, সাফল্যের কাহিনি শুনলে আঁতকে উঠবেন

Last Updated:

IIT Kharagpur: ভারতের প্রাচীনতম প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান তথা আইআইটি খড়্গপুরের সুদীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম ডেপুটি ডিরেক্টর (Deputy Director)-র মতো গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পদে একজন মহিলার 'অভিষেক' নিঃসন্দেহে আলোড়ন সৃষ্টি করেছে।

+
রিন্টু

রিন্টু ব্যানার্জি

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ওড়িশার রাউরকেল্লা শহরে জন্ম ও বড় হয়ে ওঠা। সেখানেই স্কুলজীবন আর পড়াশোনার শুরু। কিন্তু ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল দেশের অন্যতম সেরা প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েই শিক্ষার্থী হিসেবে ভর্তি হন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আইআইটি খড়গপুর-এ। আর তারপর থেকে যেন সাফল্যের পথেই এগিয়ে চলা। আজ সেই প্রতিষ্ঠানেই গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন অধ্যাপিকা রিন্টু ব্যানার্জি। আইআইটি খড়গপুরের ইতিহাসে তিনিই প্রথম মহিলা ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
পড়াশোনা শেষ করে দীর্ঘদিন ধরে আইআইটি খড়গপুরেই অধ্যাপনা করছেন তিনি। বর্তমানে প্রশাসনিক দায়িত্ব সামলালেও শিক্ষার্থীদের পড়ানো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি। নিয়ম করে এখনও ক্লাস নেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটান। তার সহজ-সরল ব্যবহার এবং মিষ্টিভাষী স্বভাবের জন্য শিক্ষার্থীদের কাছেও তিনি অত্যন্ত প্রিয়।
আরও পড়ুন-রাহু-বুধ-শুক্রের মেগা খেলা শুরু…! ৩ বড় গ্রহের সংযোগে ৪ রাশির জীবন ছারখার, আর্থিক সঙ্কট-বিপদ পিছু ছাড়বে না
ছাত্রছাত্রীদের তিনি নিজের সন্তানের মতই দেখেন। সকাল থেকে রাত পর্যন্ত আইআইটির কাজ এবং শিক্ষার্থীদের উন্নতির জন্য তিনি নিরলস চেষ্টা চালিয়ে যান। বিশেষ করে মেয়েদের শিক্ষা ও ইঞ্জিনিয়ারিং শিক্ষায় তাদের অংশগ্রহণ বাড়াতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। যখন তিনি আইআইটি খড়গপুরে পড়াশোনা শুরু করেছিলেন, তখন ইঞ্জিনিয়ারিংয়ে মেয়েদের সংখ্যা ছিল খুবই কম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতি বদলাতে তিনি নানা উদ্যোগ নিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন-বাথরুমে থরে থরে সাজানো লাখ লাখ টাকা, কোথা থেকে এল? ধরা পড়তেই সাফ উত্তর ‘দেহব্যবসা করেই কামিয়েছি!’ কে এই বিখ্যাত নায়িকা? বলুন তো?
বর্তমানে আইআইটি খড়গপুরে একাধিক মেয়েদের হোস্টেল এবং পড়াশোনার উন্নত পরিবেশ তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।আইআইটি খড়গপুরের ৭৩ বছরের ইতিহাসে প্রথমবার কোনও মহিলা ডেপুটি ডিরেক্টর হওয়ায় তার এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে প্রশাসনিক দায়িত্ব বা অধ্যাপনার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। দীর্ঘ প্রায় তিন দশক ধরে গ্রামীণ এলাকার মানুষের উন্নয়নেও কাজ করে চলেছেন।
advertisement
বিশেষ করে লোধা সম্প্রদায়ের মহিলাদের স্বনির্ভর করতে তিনি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। কাজুর পাকা ফল ব্যবহার করে হেলথ ড্রিঙ্ক, জ্যাম ও জেলি তৈরির প্রশিক্ষণ দিয়ে তাদের আয়ের পথ খুলে দিয়েছেন। এই প্রযুক্তি ও উদ্যোগ এখন শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের বিভিন্ন জায়গায় আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে। আজ আইআইটির মত মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পাশাপাশি শিক্ষার্থীদের পাশে দাঁড়ান এবং সমাজের জন্য কাজ করে চলা—সব মিলিয়ে অধ্যাপিকা রিন্টু ব্যানার্জির জীবন অনেকের কাছেই অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: রাউরকেল্লা থেকে আইআইটি খড়গপুরের শীর্ষপদে, 'ইনি'ই প্রথম মহিলা ডেপুটি ডিরেক্টর, সাফল্যের কাহিনি শুনলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
Draupadi Murmu on Mamata Banerjee: 'মমতা দিদি হয়তো আমার উপরে রাগ করেছেন!' প্রশাসনের ভূমিকায় ক্ষোভ, শিলিগুড়িতে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
'মমতা দিদি হয়তো আমার উপরে রাগ করেছেন!' শিলিগুড়িতে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
  • শিলিগুড়িতে এসে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷

  • রাজ্য প্রশাসনের ভূমিকায় ক্ষোভ রাষ্ট্রপতির৷

  • আদিবাসীদের অনুষ্ঠান আয়োজন নিয়ে অসহযোগিতার অভিযোগ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement