advertisement

Inspirational Success Story: কর্মহীন বাবা, নুন আনতে পান্তা ফুরোয় দশা! সব বাধা টপকে ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে নদিয়ার আফরোজ, সাফল্যের গল্পে অনুপ্রাণিত অনেকেই

Last Updated:

Nadia Inspirational Success Story: বাবা কর্মহীন, সংসারে নিত্য অভাব। কিন্তু নদিয়ার আফরোজের চোখে ছিল জাতীয় স্তরে খেলার স্বপ্ন। সেই স্বপ্নই আজ বাস্তব। সমস্ত বাধা পেরিয়ে ভলিবল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ডাক পেল এই লড়াকু ছাত্র, যা নদিয়ার তথা গোটা রাজ্যের গর্ব।

+
ভলিবল

ভলিবল প্র্যাকটিস করছে আফরোজ

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: হুগলি জেলার ব্যান্ডেলে একটি স্পোর্টস অ্যাকাডেমি প্রাঙ্গণে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ৪৮ তম ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ। এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নদিয়া জেলার প্রতিনিধিত্ব করতে চলেছেন শান্তিপুরের দশম শ্রেণির ছাত্র আফরোজ আলী শেখ।
আফরোজ আলী শেখের বাড়ি শান্তিপুরের গোপালপুর মেলের স্ট্রিট এলাকায়। তার বাবা হায়দার আলি শেখ বিদেশে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন, বর্তমানে তিনি কর্মহীন। মা রঞ্জিতা বিবি গৃহিণী। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও আফরোজ নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছে সে। বর্তমানে আফরোজ শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
advertisement
advertisement
ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী। আফরোজ ভলিবলকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। এর আগে ৪৬ তম আন্তঃরাজ্য ভলিবল প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৭ বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে সে। বর্তমানে তাঁর পজিশন মিডিল ব্লকার হিসেবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
প্রতিদিন প্রায় চার ঘণ্টা কঠোর অনুশীলন করে আফরোজ। কলকাতার একটি ক্লাবের মাঠে নিয়মিত প্রশিক্ষণ নেয় এবং শান্তিপুর যুব সংঘের কোচ শ্যামল বোসের তত্ত্বাবধানে তিনি নিজেকে আরও উন্নত করছে। খেলার পাশাপাশি পড়াশোনাতেও সমান মনোযোগী এই তরুণ খেলোয়াড়। আফরোজের স্বপ্ন একদিন দেশের হয়ে ভলিবল খেলায় প্রতিনিধিত্ব করা। তার এই সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসী গর্বিত। আসন্ন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তার ভাল পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছে গোটা শান্তিপুর ও নদিয়া জেলা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Inspirational Success Story: কর্মহীন বাবা, নুন আনতে পান্তা ফুরোয় দশা! সব বাধা টপকে ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে নদিয়ার আফরোজ, সাফল্যের গল্পে অনুপ্রাণিত অনেকেই
Next Article
advertisement
Draupadi Murmu on Mamata Banerjee: 'মমতা দিদি হয়তো আমার উপরে রাগ করেছেন!' প্রশাসনের ভূমিকায় ক্ষোভ, শিলিগুড়িতে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
'মমতা দিদি হয়তো আমার উপরে রাগ করেছেন!' শিলিগুড়িতে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
  • শিলিগুড়িতে এসে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷

  • রাজ্য প্রশাসনের ভূমিকায় ক্ষোভ রাষ্ট্রপতির৷

  • আদিবাসীদের অনুষ্ঠান আয়োজন নিয়ে অসহযোগিতার অভিযোগ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement